ট্রেনের ধাক্কায় রেললাইনে পড়ে থেকেই মৃত্যু পুরোহিতের! মেলেনি চিকিৎসা

পৌষের লক্ষ্মী পুজো করতে যাওয়ার পথে বেঘোরে প্রাণটাই চলে গেল। হাতে সময় কম, একাধিক যজমানের বাড়িতে পুজো

Share:

নিজস্ব প্রতিনিধি: পৌষের লক্ষ্মী পুজো করতে যাওয়ার পথে বেঘোরে প্রাণটাই চলে গেল। হাতে সময় কম, একাধিক যজমানের বাড়িতে পুজো। তাই সাইকেল নিয়ে রেল গেট পেরিয়ে যেতে চেয়েছিলেন পুরোহিত। তখনই ট্রেনের ধাক্কায় লাইনের ধারে ছিটকে পড়ে যান ওই পুরোহিত। তখনই ধরে প্রাণ ছিল কিন্তু রেল পুলিশের গাফিলতির জন্য মৃত্যু হয় ওই পুরোহিতের। ঘটনাটি ঘটেছে সোদপুরের ৮ নম্বর রেলগেটের কাছে। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া ওই পুরোহিতের পরিবারে।

সূত্র মারফত জানা গিয়েছে, মৃতের নাম উৎপল চক্রবর্তী। পেশায় পুরোহিত। মন্দির ও এলাকার যজমানদের বাড়িতে নিত্যপুজো করেই দিন চলত তাঁর। বৃহস্পতিবার পৌষ লক্ষ্মী পুজো উপলক্ষ্যে যজমানের বাড়ি পুজো করতেই বেরিয়েছিলেন তিনি। সোদপুর স্টেশন পেরনোর আগেই রেল গেট পড়ে গিয়েছিল। কিন্তু পুজোর সময় পেড়িয়ে যাওয়ায় গেট টপকাতে গিয়েই বিপত্তি। শান্তিপুর লোকাল ট্রেনের ধাক্কায় গুরুতর জখম হয়ে যান ওই পুরোহিত। যদিও তখনও জীবিত ছিলেন ওই পুরোহিত। কিন্তু রেল পুলিশ ঘটনাস্থলে আসতে দেরী করে। তাই খড়দহ থানার পুলিশ রেলের এলাকা বলে গুরুতর আহত ওই পুরোহিতকে হাসপাতালে ভর্তি করাতে পারেনি। এই নিয়ে রেল পুলিশের সঙ্গে কথা কাটাকাটি হয় খড়দহ থানার পুলিশের।

আহত অবস্থায় রেললাইনে প্রায় ১ ঘণ্টা পড়েছিলেন জখম উৎপলবাবু। অতিরিক্ত রক্তক্ষরণে সেখানেই তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

আধ্যাত্মিক গুরুর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে