পৃথক কামতাপুর রাজ্যের দাবিতে উত্তরবঙ্গে রেল অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

আলাদা রাজ্যের দাবিতে কামতাপুর স্টেট ডিমান্ড ফোরাম নামের সংগঠনের সদস্যরা মঙ্গলবার ভোর থেকে রেল অবরোধে সামিল হন।

Share:

নিজস্ব প্রতিনিধি: পৃথক কামতাপুর রাজ্যের দাবিতে উত্তরবঙ্গে ফের রেল অবরোধ (Rail Block)। আলাদা রাজ্যের দাবিতে কামতাপুর স্টেট ডিমান্ড ফোরাম নামের সংগঠনের সদস্যরা মঙ্গলবার ভোর থেকে জলপাইগুড়ির (Jalpaiguri) ময়নাগুড়িতে নিজেদের পতাকা হাতে রেল অবরোধে সামিল হন। অবরোধের জেরে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। আটকে পড়েছে বহু ট্রেন।

পৃথক কামতাপুর রাজ্যের দাবিতে মঙ্গলবার সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত রেল অবরোধের ডাক দিয়েছিল কামতাপুর স্টেট ডিমান্ড ফোরাম। পূর্ব নির্ধারিত সেই ঘোষণা অনুযায়ী এদিন সকাল থেকেই রেল অবরোধে সামিল হন এই সংগঠনের সদস্যরা। জলপাইগুড়ির ময়নাগুড়িতে রেল লাইন আটকে বসে পড়েন বিক্ষোভকারীরা। এর ফলে ত্রিপুরা থেকে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আটকে পড়ে ময়নাগুড়িতে। সেই সঙ্গে একাধিক প্যাসেঞ্জার ট্রেন, ডেমু (DEMU) ট্রেনও অবরুদ্ধ হতে পারে বলে মনে করা হচ্ছে। আটকে পড়তে পারে পদাতিক এক্সপ্রেসও। ময়নাগুড়ির পাশাপাশি গোটা উত্তরবঙ্গ জুড়েই রেল অবরোধে সামিল হয়েছেন বিক্ষোভকারীরা। অবরোধের জেরে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। একাধিক দূরপাল্লার ট্রেন আটকে পড়ায় কীভাবে গন্তব্যে পৌঁছবেন তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাঁরা। রেল চলাচল বিপর্যস্ত হয়ে পড়েছে কোচবিহার (Cooch behar), মালদহেও (Maldah)।

সূত্রের খবর, দুর্ভোগে পড়া যাত্রীরা ইতিমধ্যে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেছেন অবরোধ তুলে নেওয়ার জন্য। কিন্তু আন্দোলনকারীরা ১২ ঘন্টার আগে অবরোধ তুলে নিতে নারাজ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী দুর্ভোগ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে যাত্রী পরিষেবা স্বাভাবিক করতে এখনও ব্যর্থ রেল কর্তৃপক্ষ।

জোর ধাক্কা, হিন্দি ভাষায় মুক্তি পাচ্ছে না রজনীকান্তের ‘জেলার ২’!

বিবাহবার্ষিকী পালনের রাতেই ১৪ মাসের শিশুকে দোতলা থেকে ছুড়ে ফেলে ঝাঁপ দিল মা

জ্ঞানেশের অপসারণের দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিলে জনস্রোত

দুপুরে মিড ডে মিলের পাতে চিকেন বিরিয়ানি, পুজোর মুখে পড়ুয়াদের ‘সারপ্রাইজ’ দিল হাওড়ার স্কুল

আটা-ভোজ্য তেলের দাম নাগালের বাইরে, সেপ্টেম্বরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আরও বাড়ল

ভাঙলেন প্রতিজ্ঞা! ইনস্টাগ্রামে ডেবিউ করলেন সইফ আলি খান, কে প্রথম ফলোয়ার হল?

‘রাজ্য ও কলকাতা পুলিশ মিলিয়ে আরও ১৩ হাজার নিয়োগ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

শেখ হাসিনার দলের সঙ্গে যোগাযোগের অভিযোগে প্রাক্তন হিন্দু সেনা কর্তা গ্রেফতার

‘কলকাতায় ট্রিপল ইঞ্জিনের সরকার,’ পুরভোটের আগে বার্তা মুখ্যমন্ত্রীর

মোদি সরকারের ২০০ আমলা বিরোধীদের সঙ্গে যোগাযোগ রাখছেন, বিস্ফোরক দাবি রাহুলের

এক মণ মটর ডালে তৈরি ২০ ফুটের অভিনব দুর্গা প্রতিমা, দেখতে যাবেন?

৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে খুনের পর লাশের পাশে বসে সুখটান ঘাতক স্বামীর

কুণাল ঘোষকে ‘ডিম্বাস্ত্র’ থেকে বাঁচাতে নিরাপত্তা বৃদ্ধির নির্দেশ হাইকোর্টের