শনিবারেও স্বস্তি নেই, কলকাতা-সহ রাজ্যের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ শনিবারও বৃষ্টির দাপট অব্যাহত থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের প্রায় সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টিও হতে পারে।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৫ ডিগ্রি বেশি। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস, সেটিও স্বাভাবিকের চেয়ে ০.৫ ডিগ্রি বেশি। বাতাসে আর্দ্রতার পরিমাণও যথেষ্ট বেশি। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ এবং সর্বনিম্ন ৬৫ শতাংশ। ফলে ভ্যাপসা গরমের অস্বস্তি বজায় থাকলেও দফায় দফায় বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিলতে পারে।

আরও পড়ুন: মাসের শুরুতেই সুখবর! প্রায় ২০০ টাকা কমল গ্যাসের দাম, কলকাতায় কত?

উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও অনেক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের এক বা দু’টি এলাকায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অনেক জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই আকাশ আংশিক থেকে সম্পূর্ণ মেঘাচ্ছন্ন থাকবে। দিনের বিভিন্ন সময়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পাশাপাশি কোথাও কোথাও বজ্রবিদ্যুতেরও সম্ভাবনা রয়েছে।

কিয়েভে রাতভর রাশিয়ার ড্রোন ও মিসাইল হামলায় নিহত একাধিক, এলাকাজুড়ে আতঙ্ক

‘এটাই আমার প্রথম এবং শেষ ভুল’, মোদিকে কটূক্তির পর সমাজ মাধ্যমে ক্ষমা চাইলেন তরুণী

আজ থেকেই চালু পিঙ্ক কার্ড, সরকারি বাসে বিনামূল্যে সফরের সুবিধা পাবেন কারা?

আলজেরিয়ার ভয়াবহ দুর্ঘটনা! যাত্রীবাহী বাস খাদে উল্টে নিহত ২৭, আহত ৩৯

মাসের শুরুতেই সুখবর! প্রায় ২০০ টাকা কমল গ্যাসের দাম, কলকাতায় কত?

কাছের মানুষ ক্ষতি করবে, শনির কুদৃষ্টিতে বিপদ ৩ রাশির জাতকদের…

জানেন কেন কিডনির গ্লুকোজ সহনশীলতার সর্বোচ্চসীমা ১৮০ মিলিগ্রাম হয়?

গা ছমছমে অনুভূতি পেতে চান? কার্শিয়াঙের এই জায়গায় গেলেই মিলবে ‘মুণ্ডহীন’ ভূতের দেখা

শনিবারেও স্বস্তি নেই, কলকাতা-সহ রাজ্যের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা

ফের রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত পরিযায়ী শ্রমিক

‘তাহিরের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল’, বললেন নিহত গোয়েন্দাকর্তা অঙ্কিত শর্মার ভাই

৫৩ বছর আগে অপহরণের চিঠি বোতলে ভরে ভাসানো হয়েছিল সমুদ্রের জলে, তার পর…

পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই