Loading live market data...
Loading active stocks...
Connecting...

আইন ভেঙে বাইকে সওয়ারি রেলমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাইকে চেপে  কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনাস্থল  পরিদর্শনে যাচ্ছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কিন্তু তাঁর মাথায় নেই হেলমেট। তবে যিনি বাইক চালাচ্ছিলেন   তিনি  কিন্তু আইন মেনে  মাথায় কালো রঙের হেলমেট পড়েছেন । অদ্ভুত বিষয়, পুলিশের সামনে মাথায় হেলমেট ছাড়া বাইকে উঠলেন স্বয়ং রেলমন্ত্রী। আর অশ্বিনী বৈষ্ণবের এই নিয়ম ভাঙা নিয়ে সরব হয়েছে নেটিজেনরা  । তাদের একাংশ প্রশ্ন তুলেছে, কেন্দ্রীয় মন্ত্রীর মাথায় কেন নেই হেলমেট? আবার কেউ বলেছে মন্ত্রী বলে কি তিনি নিয়ম ভাঙবেন ?

বলা বাহুল্য, মাথায় হেলমেট ছাড়া যদি কোন সাধারণ আমজনতা রাস্তায় বাইক চালায় তাহলে পড়তে হয় জরিমানায়। রাস্তাঘাটে গাড়ি-বাইক চালানোর সময় ট্রাফিক আইন লঙ্ঘন করলেই পুলিশ জরিমানা করে। কিন্তু কেন্দ্রের হেভিওয়েট মন্ত্রীর ক্ষেত্রে প্রযোজ্য হল না সেই নিয়ম। নির্ভয়  মাথায় হেলমেট ছাড়া বাইকে করে দুর্ঘটনা স্থলে গেলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আর তাতেই সরব হয়েছে নেটিজেনরা।

উল্লেখ্য, সোমবার রাঙাপানি স্টেশনের কাছে  কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৮ জন এবং আহত ৫০ জন। তাই এদিন দুর্ঘটনাস্থল পরিদর্শনে আসেন কেন্দ্রীয় রেলমন্ত্রী। প্রথমে তিনি  বিমানে করে দিল্লি থেকে বাগডোগরায় আসেন, তারপরে গাড়িতে এবং বাইকে চড়ে দুর্ঘটনাস্থলে যান।

পাড়ার ‘বুবাই’ ‘বাংলার মুখ্যমন্ত্রী, নাম ঘোষণা হতেই উচ্ছ্বাস শুরু অধিকারী পাড়ায়

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রিয় খাবার পান্তা ভাত, ভাজা ইলিশ

‘পুণের FTII-এর মতো থিয়েটার প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠবে বাংলায়’, ঘোষণা অমিত শাহ-র

‘১৫ বছর টলিউডে কোনও রাজনীতি ছিল না’, বাংলায় পালাবদল হতেই বিস্ফোরক রচনা

বারাসতে দুষ্কৃতীদের দখল নেওয়া তৃণমূলের অফিস ফিরিয়ে দিল বিজেপি

শনিবার ব্রিগেডে শপথ অনুষ্ঠান , দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শিক্ষাগত যোগ্যতা কী, জানেন?

‘ভয় আউট, ভরসা ইন’, মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণার পর বড় বার্তা শুভেন্দুর

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

‘সোনার বাংলায় অনুপ্রবেশকারীদের ঠাঁই নেই’, শুভেন্দুকে মুখ্যমন্ত্রী ঘোষণা করে বললেন অমিত শাহ

মাধ্যমিকে আশানুরূপ ফল না হওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা মাধ্যমিক পরীক্ষার্থীর

জলজীবন মিশনের বকেয়া মিলতে চলেছে, কেন্দ্র ২৭০০ কোটি টাকা দিচ্ছে রাজ্যকে