অনন্ত কার?‌ মুখ্যমন্ত্রীর হাত থেকে বঙ্গভূষণ নিয়ে প্রধানমন্ত্রীর সভায় মহারাজ

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ এসআইআর পর্বে বিজেপির মধ্যে থেকে সবার আগে নাম বাদের জেরে যিনি গর্জে উঠেছিলেন তাঁর নাম অনন্ত মহারাজ। বিজেপির রাজ্যসভার সাংসদ এই অনন্ত মহারাজ। আর অনন্তের বিদ্রোহ দেখেই সেখানে ছুটে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তবে তার পরও বরফ গলেনি। অনন্ত মহারাজের মুখে শোনা গিয়েছিল, নরেন্দ্র মোদি–অমিত শাহ সবচেয়ে বড় অনুপ্রবেশকারী। আবার এই অনন্ত মহারাজই কলকাতায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে নিয়েছিলেন বঙ্গভূষণ পুরস্কার। সেই অনন্ত মহারাজই আজ, রবিবার নরেন্দ্র মোদির সভায় হাজির হলেন। কোচবিহারের রাসমেলা মাঠের সভামঞ্চে দেখা গেল তাঁকে এবং বংশীবদন বর্মনকেও। তাই প্রশ্ন উঠছে, অনন্ত মহারাজ কার?‌

এদিকে বাংলায় এখন বিধানসভা নির্বাচন। তার জন্য জোরদার প্রচার চলছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় লাগাতার প্রচার করে চলেছেন। সেখানে প্রচার থেকে শুরু করে প্রার্থী তালিকা প্রস্তুত করার ক্ষেত্রে ব্যাকফুটে রয়েছে বিজেপি। রথযাত্রা করেও তেমন কোনও সাফল্য আসেনি। সেখানে আর কোনও সমস্যা জিইয়ে থাকুক তা চায়নি বিজেপি। কারণ বিরোধ জিইয়ে রাখলে কোচবিহার খালি হাতে ফিরতে হবে। তাই শুক্রবার রাতে অনন্ত মহারাজের বাড়িতে যান দুই কেন্দ্রীয় নেতা মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এবং ভূপেন্দ্র যাদব।

অন্যদিকে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। নির্বাচনের কথা মাথায় রেখেই গ্রেটার নেতার ‘মান ভাঙাতে’ তৎপর হয় ওই দুই মন্ত্রী। যদিও কী কথা হয়েছে দুই কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে তা নিয়ে কেউ মুখ খোলেননি। আর রাত পোহাতেই দেখা গেল, কোচবিহারে মোদির সভামঞ্চে হাজির হলেন অনন্ত মহারাজ। সেখানে মুখে কোনও কথা না বললেও প্রধানমন্ত্রীর পাশেই দাঁড়িয়ে ছিলেন। তাঁর সঙ্গে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে একমঞ্চে হাজির ছিলেন অনন্ত মহারাজ।

এছাড়া বারবার অনন্ত মহারাজের বিদ্রোহী মনোভাব অস্বস্তির মুখে ফেলেছিল বিজেপি নেতৃত্বকে। এসআইআর নিয়ে অনন্ত মহারাজের বক্তব্যে বিড়ম্বনায় পড়েছিলেন পদ্মনেতারা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে ছিল যে, বিজেপির সঙ্গে মতবিরোধ ও দূরত্ব বাড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে কলকাতায় দাঁড়িয়ে বঙ্গভূষণ সম্মান নিয়ে ছিলেন। তখন রাজ্য–রাজনীতিতে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। আর অনন্ত মহারাজের সঙ্গে তৃণমূলের ‘ঘনিষ্ঠতার তত্ত্ব’ সামনে আসে। এই পরিস্থিতিতে ভোটপ্রচারের মঞ্চে মোদির সভায় অনন্ত মহারাজ এবং বংশীবদন বর্মনের উপস্থিতি নির্বাচনের প্রেক্ষিতে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি