রামপুরহাটে আদিবাসী পাথর ব্যবসায়ীকে শুট আউটের ঘটনায় মূল শ্যুটার ঝাড়খণ্ড থেকে গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি,রামপুরহাট:বীরভূমে আদিবাসী পাথর ব্যবসায়ীকে শুট আউটের ঘটনায় মূল অভিযুক্ত গান শ্যুটারকে গ্রেফতার করল রামপুরহাট থানার(Rampurhat P.S.) পুলিশ ।ধৃতকে ঝাড়খণ্ডের মহেশপুর থেকে গ্রেফতার করে রামপুরহাট থানার পুলিশ। ধৃত ব্যাক্তির নাম সোনাতন মারিয়া বাড়ি রবিবার সকালে রামপুরহাট আদালতে পেশ করা হয় ধৃতকে।প্রসঙ্গত, রবিবার আনুমানিক বেলা এগারোটা নাগাদ বীরভূমের রামপুরহাট থানার শালবাদরা পাথর শিল্পাঞ্চল এলাকায়ার নিরষা গ্রামে, একটি পেট্রোল পাম্পের সামনে একটি দোকানে বসে ছিলেন রামপুরহাট থানার সুলুঙ্গা গ্রামের এক পাথর ব্যবসায়ী সুদীপ বাসকি।

পাথর ব্যবসায়ীকেকে লক্ষ্য করে গুলি মারে দুষ্কৃতীরা।গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু আদিবাসী পাথর ব্যবসায়ী সুদীপ বাসকির। এই ঘটনার তদন্তে নেমে রামপুরহাট থানার পুলিশ চারজনকে গ্রেফতার করে গত বুধবার ও রবিবার আরো একজন দুষ্কৃতীকে গ্রেফতার করে রামপুরহাট আদলতে পেশ করা হয়। এই শুট আউটের ঘটনায় মোট ৫ জনকে গ্রেফতার করা হল।রবিবার রামপুরহাট মহকুমা আদালতে(Rampurhat Court) পেশ করা হলে ১০ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেয় আদালত। ধৃতদের হেফাজতে নিয়ে এই খুনের ঘটনায় একের সঙ্গে অপরের যোগাযোগের লিংক খুঁজবে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে,পাকুড় জেলার মহেশপুর থানার(Maheshpur P.S.) অন্তর্গত ডুমুরঘাটি গ্রামের বাড়ি থেকে অভিযুক্তকে আটক করে রামপুরহাট থানার একটি বিশেষ টিম। অভিযুক্তকে রবিবার রামপুরহাট মহকুমা আদালতে তোলা হলে, পুলিশ ১০ দিনের হেফাজতের আবেদন জানায়। বিচারক সেই আবেদন মঞ্জুর করে তাকে পুলিশ হেফাজতে পাঠান।এ প্রসঙ্গে সরকারি আইনজীবী বলেন, “তদন্তের প্রয়োজনে এবং অস্ত্র ও ষড়যন্ত্রের নেপথ্য সন্ধানের জন্য সনাতন মারিয়ার ১০ দিনের পুলিশি জিজ্ঞাসাবাদ প্রয়োজন ছিল। আদালত সেই আবেদন মঞ্জুর করেছেন।”এই ঘটনার তদন্তে গতি আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে জেলা পুলিশ প্রশাসন। পাশাপাশি প্রশ্ন উঠছে—এ ধরনের শুটআউট কাণ্ডের পেছনে আরও কারা জড়িত, তাদের খোঁজে তৎপরতা বাড়িয়েছে রামপুরহাট থানার পুলিশ।

রোগী মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, বিক্ষোভে উত্তাল হাবড়া হাসপাতাল

ধুলিয়ানে বজ্রপাতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪ আহত ৩৫, গুরুতর জখম ১০

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

সোনারপুরে ময়লা ফেলার ভ্যাটে ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সমাজমাধ্যমে কদর্য মন্তব্য, যুবককে গ্রেফতার করল মিনাখাঁ থানার পুলিশ

তৃণমূলের কর্মীদের ধরে রাখতে কালীঘাটে নিজের বাড়িতে ‘জনতার দরবার’ বসাচ্ছেন মমতা

১ জুলাই থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন কতটা প্রভাব পড়বে আপনার পকেটে?

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, তদন্তে পুলিশ

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ