রানাঘাটে একাধিক নকল মহিলা সমিতি তোলাবাজি চালাচ্ছে, নজরদারি শুরু পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: পারিবারিক ও সাংসারিক সমস্যা সমাধানে অর্থের বিনিময়ে যারা মহিলা সমিতির নামে সমান্তরাল আইনি ব্যবস্থা চালাচ্ছে, তাদের সতর্কবার্তা দিল রানাঘাট জেলা পুলিশ(Ranaghat District Police)। রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লাল্টু হালদার জানান বেশ কয়েকটি এনজিও তথা মহিলা সমিতির নামে একাধিক অভিযোগ আসছে পুলিশের কাছে। জানিয়ে রানাঘাট জেলা পুলিশ রীতিমতো চিন্তিত। মহিলা সমিতির নামে বাড়িতে গিয়ে হুমকি ও হেনস্থা করার ঘটনা ঘটলেই নির্ভয়ে পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করার পরামর্শ দিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার। সূত্রের খবর, গত বেশ কয়েক বছর যাবৎ রানাঘাট পুলিশ জেলার হাঁসখালি, বগুলা, রানাঘাট সহ একাধিক জায়গায় ব্যাঙের ছাতার মতন সমাজ সেবার নামে গজিয়ে উঠেছে বিভিন্ন মহিলা সমিতি(Mahila Samiti)।

বেশিরভাগ ক্ষেত্রেই NGO রেজিস্ট্রেশান করে বিভিন্ন নামের মহিলা সমিতি খুলে কিছু অসাধু মানুষ টাকার বিনিময়ে আদালতে বিচারাধীন হোক বা না হোক এইসব ঘটনায় হস্তক্ষেপ করছে। পঞ্চায়েতি স্টাইলে সাংসারিক ও পারিবারিক সমস্যা সমাধানের নামে তোলাবাজি চালাচ্ছে। কিছু ক্ষেত্রে এই মহিলা সমিতি গুলির অত্যাচারে অতিষ্ঠ হলেও তাদের ভয়ে অনেকেই পুলিশ এর কাছে অভিযোগ জানাচ্ছে না। ফলে নির্দ্বিধায় সমান্তরাল আইনি ব্যবস্থা চালাচ্ছে বেআইনি এই মহিলা সমিতিগুলি। সম্প্রতি হাঁসখালি, কৃষ্ণগঞ্জ, রানাঘাট সহ একাধিক জায়গায় ঘটা এমন বিষয় সামনে আসায় নড়ে চড়ে বসেছে পুলিশ প্রশাসন। আর তাই এবার সাংবাদিক সম্মেলন করে মানুষকে এদের বিরুদ্ধে আইনের পথে যাওয়ার কথা বললেন অতিরিক্ত পুলিশ সুপার। এদিন তিনি আশ্বাস দিয়েছেন অভিযোগ জমা হলে এই সব মহিলা সমিতি গুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অতিরিক্ত পুলিশ সুপার(Add.S.P.) জানিয়েছেন এমন অনেক বেচারা দিন ঘটনা আছে যাতে পুলিশ হস্তক্ষেপ করতে পারে না।

সেইসব ঘটনাতেও নাক গলাচ্ছে এইসব গজিয়ে ওঠা এনজিওগুলি। সম্পূর্ণ বেআইনিভাবে তারা স্বামী-স্ত্রীর ডিভোর্সের ঘটনায় নাক গলাচ্ছে বা সম্পত্তিগত কোন সমস্যায় সমাধান করে দেওয়া প্রতিশ্রুতি দিয়ে টাকা নিচ্ছে। শুধু তাই নয় স্থানীয় থানার ওসি বা পুলিশ অফিসারদের নাম করে তাদের সঙ্গে ওই এনজিওর দারুণ সম্পর্ক রয়েছে এই মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ওঠা মহিলা সমিতি। অতিরিক্ত পুলিশ সুপার জানান এর আগেও এই সকল ভুয়ো মহিলা সমিতিগুলির একাধিক সদস্য গ্রেফতার হয়েছে। আবারো রানাঘাট পুলিশ নতুন করে অভিযোগ পেলে এদের বিরুদ্ধে অভিযান শুরু করবে। ইতিমধ্যে বেশ কয়েকটি সমিতির ওপর পুলিশের নজরদারি শুরু হয়েছে বলেও জানান তিনি।

প্রতারণা মামলায় নাম জড়াল সলমান খানের, সশরীরে সল্লু ভাইকে হাজিরার নির্দেশ আদালতের

মাগুরার বাড়িতে হামলার পর প্রথম প্রতিক্রিয়া সাকিব আল হাসানের, কী বললেন?

হাসিনার সাংবাদিক বৈঠকে হাজিরার পরেই সাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা হামলা

‘দেশে আসেন, রাজপথেই দেখা হবে’, হাসিনাকে চ্যালেঞ্জ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

জন্ডিস হলেই বন্ধ মশলাযুক্ত খাবার! জেনে নিন কী বলছেন চিকিৎসকরা

হঠাৎ আসা বৃষ্টিতে ভিজেছে শখের ব্যাগ? এভাবে যত্ন নিলেই ফিরবে জেল্লা

সময় নেই! ভিডিও কলেই বৃদ্ধাশ্রমে মারা যাওয়া বাবার দাহক্রিয়া দেখল তিন মেয়ে

টানা বৃষ্টিতে সূর্যের দেখা নেই? এই টিপসগুলি মানলেই জামাকাপড় হবে খটখটে শুকনো

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়