বায়োমেট্রিক নয়, এবার শুধু আঙুলের ছাপেই তোলা যাবে রেশন! বড় ঘোষণা খাদ্য দফতরের

Share:

নিজস্ব প্রতিনিধি: রেশন গ্রাহকদের জন্য বড় স্বস্তির খবর। বায়োমেট্রিক যাচাইয়ের নিয়মে গুরুত্বপূর্ণ বদল আনল খাদ্যদফতর। এবার থেকে রেশন তুলতে আর চোখের মণি স্ক্যান বাধ্যতামূলক নয়। এতদিন বহু গ্রাহকের অভিযোগ ছিল, রেশন তোলার সময় বায়োমেট্রিক যাচাইয়ে চোখের মণি (আইরিশ) স্ক্যান করতে বাধ্য করা হচ্ছিল। এতে বয়স্ক, অসুস্থ ও অনেক সাধারণ মানুষ সমস্যায় পড়ছিলেন। এই নিয়ম নিয়ে দীর্ঘদিন ধরেই আপত্তি জানিয়ে আসছিল অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন।

সংগঠনের পক্ষ থেকে বারবার খাদ্যদফতর এবং কেন্দ্রীয় খাদ্যমন্ত্রকের কাছে চিঠি পাঠিয়ে নিয়ম শিথিল করার আবেদন জানানো হয়। তাদের যুক্তি ছিল, আধার যাচাইয়ের ক্ষেত্রে শুধুমাত্র আইরিস নয়, আঙুলের ছাপ বা মুখের পরিচয় দিয়েও পরিচয় নিশ্চিত করা যায়। তাহলে রেশন বিতরণে শুধু চোখের মণির স্ক্যাণের উপর জোর কেন? অবশেষে সেই দাবিতেই সায় দিল খাদ্যদফতর। নতুন নির্দেশ অনুযায়ী, আধারভিত্তিক বায়োমেট্রিক যাচাইয়ের প্রচলিত নিয়ম মেনেই রেশন দেওয়া হবে। অর্থাৎ আঙুলের ছাপ মিললেই গ্রাহকরা রেশন সামগ্রী নিতে পারবেন। আইরিস স্ক্যান বাধ্যতামূলক থাকছে না।

আরও পড়ুন: বিধায়ক চন্দনাকে ক্ষমা চাইতে হবে! আশাকর্মীর দেহ আটকে বাঁকুড়ায় ধুন্ধুমার

এই সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন রেশন গ্রাহকরা। একই সঙ্গে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনও সন্তোষ প্রকাশ করেছেন। সংগঠনের সাধারণ সম্পাদক জানান, খাদ্যদফতরের তরফে পাঠানো বার্তায় স্পষ্ট জানানো হয়েছে, আপাতত আইরিস স্ক্যান নিয়ে কোনও প্রশাসনিক বাধ্যবাধকতা নেই। ফলে রেশন তোলার প্রক্রিয়া আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ