রেকর্ড ভিড়ে হোটেল রিসর্টে ঠাঁই নাই, শীতে জমজমাট শাল পিয়ালে ঘেরা ঝাড়গ্রাম

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: বড়দিনের আমেজ রাজ্যজুড়ে। বাঁকুড়াস পুরুলিয়া, ঝাড়গ্রাম থেকে উত্তরবঙ্গে সর্বত্রই এখন পর্যটকদের ভিড়। বড়দিন ও বর্ষবরণকে কেন্দ্র করে পর্যটকরা ঘুরতে বেড়িয়েছেন। শীতের মরশুমে অরণ্যসুন্দরী ঝাড়গ্রামে পর্যটকের ঢলে হাউসফুল জঙ্গলমহল। বর্ষশেষের ছুটির আমেজে শীতের হাতছানিতে সাড়া দিয়েছেন পর্যটকরা। তাঁদের ভিড়ে উপচে পড়ছে অরণ্যসুন্দরী ঝাড়গ্রাম। প্রাকৃতিক সৌন্দর্য, জঙ্গলঘেরা নির্জনতা, নদী-ঝর্ণা আর পাহাড়ি আবহে মুগ্ধ হয়ে রাজ্য ও ভিনরাজ্য থেকে ভ্রমণপিপাসুরা ছুটে আসছেন জঙ্গলমহলে।

বর্ষশেষে রীতিমতো উপচে পড়া ভিড় জেলার একের পর এক পর্যটন কেন্দ্রে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, আগে থেকে বুকিং না করলে রাত কাটানোর মতো হোটেল, লজ বা হোমস্টে পাওয়া অসম্ভব হয়ে উঠেছে। জেলার প্রায় সব আবাসনই এখন হাউসফুল। বুকিংয়ের জন্য প্রতিদিনই দূর-দূরান্ত থেকে ফোন এসে চলেছে বলে জানাচ্ছেন হোটেল ও হোমস্টে মালিকরা।

শীতের সকালে শাল–পিয়াশাল–কেন্দুর জঙ্গলে পা রাখলেই চোখে পড়ে আলো-আঁধারের অপূর্ব খেলা। ছওট থেকে বড় সকলেই ছুটির আনন্দে মেতে উঠেছে। ঝাড়গ্রামের জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক থেকে ঝিল্লি পাখিরালয়—সবখানেই ভিড়। বড়দিনের আগে থকেই ঝড়াগ্রামে ভিড় শুরু হয়েছে। তারমধ্যে মঙ্গলবার থেকে শুরু হয়েছে ঝাড়গ্রাম উৎসব।  কুমুদকুমারী ইনস্টিটিউশন প্রাঙ্গণ ও হিন্দু মিশন মাঠে আয়োজিত হয়েছে এই উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এসে হাজির হয়েছেন ঝাড়গ্রামে। জেলার সমস্ত হোমস্টে, হোটেলে ভিড় জমেছে।

বড়দিনের দিন জঙ্গলমহলের জুলজিক্যাল পার্কে পর্যটকদের ভিড় লক্ষ্য করা গিয়েছে। পরিযায়ী পাখির কলতান ও জলাশয় ঘিরে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমাচ্ছেন পর্যটকেরা।

এগরোল-চাওমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?