দোলের দিন রেকর্ড গরম বঙ্গে

দোলের দিন রেকর্ড গরম কলকাতায়। রঙিন দিনে গরমে হাঁসফাঁস অবস্থা শহরবাসীর। দোলের দিন কলকাতায় তাপমাত্রা পেরোল ৩৫ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি।

Share:

নিজস্ব প্রতিনিধি: দোলের দিন রেকর্ড গরম রাজ্যে। রঙিন দিনে গরমে হাঁসফাঁস অবস্থা বঙ্গবাসীর। দোলের দিন বঙ্গে তাপমাত্রা পেরিয়েছে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি। শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৪.২ ডিগ্রি সেলসিয়াস।  এদিন শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছাড়াতে পারে ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি আগামী দুই থেকে তিন দিনে বাংলায় তাপমাত্রা আরও বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী চার থেকে পাঁচ দিনে তাপমাত্রার পারদ বাড়তে পারে ৪ ডিগ্রি পর্যন্ত। সেক্ষেত্রে তাপমাত্রা ছুঁতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াস।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গলদঘর্ম অবস্থা হবে শহরবাসীর। কিছুদিন আগে পর্যন্ত যে হালকা শীতের আমেজ অনুভূত হত। তা উধাও শহর থেকে। দিনের বেলায় বাড়ছে গরম। রাজ্যের জেলাগুলিতে সকাল এবং সন্ধ্যার দিকে ঠান্ডা ভাব অনুভূত হত তা ও গায়েব হয়ে গিয়েছে। উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গের ওপরের অংশ এবং সিকিমের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই ঘূর্ণাবর্ত থেকে একটি পূবালী অক্ষরেখা আরব সাগর পর্যন্ত বিস্তৃত। কিন্তু, এর কোনও প্রভাব বাংলার উপর সেভাবে পড়বে না। আপাতত রাজ্যে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।

অন্যদিকে সিত্রাং(Sitrang) ঘূর্ণিঝড় নিয়ে আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরের উপর অবস্থিত নিম্নচাপটি পূর্ব এবং উত্তর-পূর্ব দিকে সরে গিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ ও উত্তর মায়ানমারের দিকে। আগামী ২২ মার্চ নাগাদ স্থলভাগে আছড়ে পড়বে এই ভয়াবহ ঘূর্ণিঝড়। পশ্চিমবঙ্গে এই ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব না পড়লেও বাংলাদেশ ও উত্তর মায়ানমারের দিকে এগোনোয় প্রচুর পরিমাণ জলীয়বাষ্প বাংলার উপকূলের জেলাগুলিতে প্রবেশ করতে পারে আর এর জেরে পরিবর্তন হতে পারে আবহাওয়ার।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান