Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিএসএফের চুরি যাওয়া অস্ত্র উদ্ধার হল বাংলাদেশে

১০ মে ভোররাতে বসিরহাটের ভারত বাংলাদেশের ঘোজাডাঙা সীমান্ত থেকে ওই মহিলা জওয়ানের ইনসাস রাইফেলটি চুরি হয়ে যায় বলে অভিযোগ উঠেছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিএসএফের মহিলা জওয়ানের কাছ থেকে ছিনতাই হয়ে গিয়েছিল একটি ইনসাস রাইফেল।  অবশেষে তা উদ্ধার হল বাংলাদেশ থেকে। ভারত বাংলাদেশের ঘোজাডাঙা সীমান্ত থেকে ওই মহিলা জওয়ানের ইনসাস রাইফেলটি চুরি হয়ে যায় বলে অভিযোগ উঠেছিল।

 

ছিনতাই হয়ে যাওয়ার আটদিনের মাথায় উদ্ধার হল বিএসএফ জওয়ানের ইনসাস রাইফেল। গত ১০ মে ভোররাতে বসিরহাটের ভারত বাংলাদেশের ঘোজাডাঙা সীমান্ত থেকে ওই মহিলা জওয়ানের ইনসাস রাইফেলটি চুরি হয়ে যায় বলে অভিযোগ উঠেছিল। ১৫৩ নম্বর মহিলা ব্যাটালিয়নের বিএসএফ কনস্টেবল তিনি। ওই আগ্নেয়াস্ত্রের সঙ্গে কুড়ি রাউন্ড গুলিও ছিনতাই করে নিয়ে যায় দুষ্কৃতীরা। অস্ত্র ছিনতাইয়ের পাশাপাশি ওই মহিলা জওয়ানকে মারধর করা হয় বলে অভিযোগ। তার পর থেকে রাইফেলের খোঁজে তল্লাশি শুরু করেছিল বিএসএফের তদন্তকারী আধিকারিকরা। পাশাপাশি এই ঘটনার তদন্তে নামে বসিরহাট থানার পুলিশও।  অবশেষে ঘটনার আটদিনের মাথায় বাংলাদেশ থেকে উদ্ধার হল সেই রাইফেল। মঙ্গলবার সকালে বাংলাদেশের সাতক্ষীরার ভোমরা সীমান্ত শহরের ঢালিপাড়া থেকে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি তা উদ্ধার করে। এই ঘটনায় রাণা নামে এক যুবককে গ্রেফতার করেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর তদন্তকারীরা। রাণা নামের ওই যুবক রাইফেলটি বিক্রি করতে যাচ্ছিল বলে তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের ওই যুবকের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তাকে ইনসাস রাইফেল নিয়ে বসে থাকতে দেখা গিয়েছে। অন্যদিকে পড়শি দেশের সীমান্তরক্ষী বাহিনী ভারতের জওয়ানের রাইফেল উদ্ধার করলেও তা এখনও ভারতের বাহিনীর হাতে এসে পৌঁছয়নি। সেটি ফিরিয়ে আনার জন্য বিজিবি ও বিএসএফের মধ্যে প্রশাসনিক দফতরের ফ্ল্যাগ মিটিং করা হয়েছে।

ঠাকুর বড়ির লড়াইয়ে বউদির কাছে হারলেন ননদ, ৩৪ হাজারের বেশি ভোটে জয়ী সোমা ঠাকুর

ফেসবুকের বিপ্লব জয় দিতে পারল না বামেদের, শূন্যের গেরো কাটাল ডোমকল

হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

‘থ্রি ইডিয়টস্’ সিক্যুয়ালে চমক, ফারহান, সারমান, আমিরের সঙ্গী হচ্ছেন এই তারকা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

শনির দশা কাটাতে দলে ফিরছেন রোহিত? মুম্বই দিল বড় ইঙ্গিত

গণনায় কারচুপির অভিযোগে উত্তাল ক্যানিং-পূর্ব

গণনা চলাকালীন তৃণমূল-বিজেপির সংঘর্ষে তপ্ত আসানসোল