নেশামুক্তি কেন্দ্রে মাথা থেঁতলে খুন মালিককে, পলাতক ২ আবাসিক

Share:

নিজস্ব প্রতিনিধি: নেশামুক্তি কেন্দ্রে ভয়াবহ হত্যাকাণ্ড। শিলনোড়া দিয়ে মাথা থেঁতলে কেন্দ্রের কর্ণধারকে খুন করার অভিযোগ উঠল দুই আবাসিকের বিরুদ্ধে। মৃতের নাম মদন রানা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে হুগলির উত্তরপাড়ায়। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা।

জানা গিয়েছে, উত্তরপাড়ার ১১ নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকায় একটি নেশামুক্তি কেন্দ্র রয়েছে। ওই কেন্দ্রের মালিক মদন রানা। তার স্ত্রী ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। কিন্তু বিবাহ বিচ্ছেদের মামলা চলছে দুজনের। শুক্রবার সকালে আচমকাই নেশামুক্তি কেন্দ্রের ২ আবাসিক মদনের ওপর চড়াও হয়। কেন্দ্রের একটি ঘরের মধ্যেই তাঁকে বন্ধ করে শিলনোড়া দিয়ে মাথা থেঁতলে খুন করা হয় বলে অভিযোগ। পাশাপাশি অন্য এক আবাসিককেও মারধর করার অভিযোগ উঠেছে। ঘটনার পর পালিয়ে যায় দুই অভিযুক্ত। কেন্দ্রের আবাসিকরাই পিরবারকে খবর দেয় বলে জানা যায়। মৃতের মা ও দিদি নেশামুক্তি কেন্দ্রে গিয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন মদনকে। গুরুতর জখম অবস্থায় মদনকে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়েছে।

সূত্রের খবর, পাঁচ বছর আগে উত্তরপাড়ায় বাড়িভাড়া নিয়ে নেশামুক্তি কেন্দ্র খুলেছিলেন মদন। তার বিরুদ্ধে আগেও প্রতারণার অভিযোগ উঠেছিল। সেই সময়ে গ্রেফতার হয়েছিলেন তিনি। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তরা পুজোর আগে বাড়ি যেতে চেয়েছিলেন। কিন্তু তাদের ছাড়তে রাজি ছিলেন না মদন। সেই নিয়ে বচসার সূচনা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তরা কোথায় পালিয়ে গিয়েছেন সেই বিষয়ে তল্লাশি চালানো হয়। ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে

সইফ আলি খানের উপরে হামলার দায় স্বীকার বাংলাদেশি শরিফুলের, লঘু শাস্তির আর্জি

কিডনিতে পাথর হয়েছে বুঝবেন কীভাবে? এই উপসর্গগুলি একেবারেই অবহেলা নয়

বাড়িতে ইঁদুরের উপদ্রব? জেনে নিন রক্ষা পাওয়ার ৫টি অব্যর্থ ঘরোয়া কৌশল

ঘরে বসেই বুকিং, অনলাইনেই পেয়ে যাবেন ডুয়ার্সের জঙ্গল সাফারির টিকিট

বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফাটল টায়ার, বরাতজোরে রক্ষা ক্রু-সহ ৪১ সওয়ারির

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

বউদির সঙ্গে মাখোমাখো প্রেম, ধরা পড়তেই স্ত্রীর গলা কেটে খাটের তলায় লুকিয়ে রাখল স্বামী

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন