বেলডাঙার বেআইনি বাজি কারখানা থেকে বিপুল পরিমাণ বাজির মশলা উদ্ধার, ধৃত ৫

Share:

নিজস্ব প্রতিনিধি,বেলডাঙা: মুর্শিদাবাদ জেলার বেলডাঙায় অবৈধ এক বাজি কারখানায় হানা দিয়ে রেজিনগর থানার(Rejinagar P.S.) পুলিশ বাজি ও বাজি তৈরির মশলা-সহ বিভিন্ন উপকরণ বাজেয়াপ্ত করল। শুক্রবার বিকেলে বেলডাঙার এসডিপিও উত্তম গড়াইয়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী রেজিনগর থানার দাসপাড়ায় লালু শেখের বাজি কারখানায় হানা দিয়ে প্রায় দেড়শো কিলোগ্রাম বাজি এবং প্রায় ২০কিলোগ্রাম বাজি তৈরির মশলা ও বিভিন্ন উপকরণ বাজেয়াপ্ত করে । বেশ কয়েক বছর আগে ওই বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই বিস্ফোরণে সেই সময়ে মৃত্যু হয়েছিল তিন জনের।

বেলডাঙার এসডিপিও(SDPO Beldanga) উত্তম গড়াই বলেন, ‘আগে ওই বাজি কারখানার লাইসেন্স ছিল। কিন্তু সেই লাইসেন্স পুনর্নবীকরণ করেনি। এ দিন বাজি কারখানায় অভিযান চালিয়ে পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে চার জন পুরুষ এবং এক জন মহিলা।’ যার বাজি কারখানা, সেই লালু শেখ পলাতক। তবে দাদু লালু শেখের দুই নাতিকে পুলিশ গ্রেফতার করেছে। এসডিপিও বেলডাঙ্গা উত্তর গড়াই জানান, ওই এলাকায় যে সকল বেআইনি বাজি কারবারি ও মজুতদার আছে তাদের বিরুদ্ধে আগামী দিন আরও অভিযান চালাবে পুলিশ।

সকলকে গ্রেফতার করা হবে এবং আদালতে পেশ করা হবে। কোন বেআইনি বাজি কারবার ওই এলাকায় পুলিশ চলতে দেবে না। সৌমেন নামে আরও একজন ব্যক্তি এই বেআইনি বাজির কারবার সঙ্গে যুক্ত রয়েছে তাকে খুঁজছে পুলিশ। এই বেআইনি বাজি কারবারে আরো বেশ কিছু নাম পুলিশ পেয়েছে। পুলিশ তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে।

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…