শনিবার সকালে রিলায়েন্স জুট মিলে কাজে যোগ দিলেন শ্রমিকেরা

Share:

নিজস্ব প্রতিনিধি,ভাটপাড়া: উত্তর চব্বিশ পরগনা জেলার ভাটপাড়ার রিলায়েন্স জুট মিল(Relliance Jute Mill) কর্তৃপক্ষের আবেদনে সাড়া দিয়ে শনিবার সকাল থেকে নিজেদের কাজে যোগ দিলো ওই মিলের শ্রমিকরা। নির্দিষ্ট সময় কারখানায় কাজে যোগ দেওয়ার সাইরেন বেজে উঠলো ।

শনিবার সকাল১১ টা থেকে এই মিলের শ্রমিকরা নিজেদের কাজে যোগ দেওয়ার ফলে বুধবার থেকে বন্ধ থাকা এই ভাটপাড়া রিলায়েন্স জুটমিলের উৎপাদন শুরু হয়।মূলত কর্তৃপক্ষের বিরুদ্ধে অত্যধিক কাজের চাপ বৃদ্ধি করার অভিযোগ তোলা হয়েছিল শ্রমিকদের(Labour) তরফ থেকে। আর সেই অভিযোগের ভিত্তিতে মিল চালু রেখে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করার আশ্বাস দিয়ে মিল কর্তৃপক্ষ নোটিশ দিয়ে সকল শ্রমিকদের কাছে নিজেদের কাজে যোগ দেওয়ার আবেদন জানানো হয়।

আর সেই আবেদনে সাড়া দিয়েই এদিন সকাল থেকেই এই জুট মিলের শ্রমিকরা কাজে যোগ দেওয়ায় ফের উৎপাদন শুরু হয় এই মিলে।ফলে ফের মিল চালু হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি ভাটপাড়া(Bhatpara) রিলায়েন্স জুটমিলের শ্রমিকরা। এদিন প্রতি শিফটে ওই কারখানা উৎপাদন হয় স্বাভাবিকভাবে।

শিবপুরের প্রভাবশালী তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরালো পুলিশ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে পাঁচতলার ছাদ থেকে ফেলে খুন, গ্রেফতার ঘাতক

মালদা জেলা পরিষদে সিন্ডিকেট রাজ, মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়ল লিখিত অভিযোগ

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

ধুতি-পাঞ্জাবিতে বাঙালি সেজে রাষ্ট্রপতির হাত থেকে ‘পদ্মশ্রী’ নিলেন প্রসেনজিৎ

আমলকী না কালো তিল? অকালে চুল পাকা দূর করবে এই ৫ খাবার

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহানের সঙ্গে বিবাদের জেরে বলিউডে ‘ব্যান’ রণবীর

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ

সরকারি অফিসারদের নিয়ে নৈশভোজে মুখ্যমন্ত্রী, কোথায় হবে শুভেন্দুর আতিথেয়তা?‌