আজ থেকে খুলে গেল রাজ্যের সব স্কুল

আবহাওয়া এখন বদলেছে অনেকটাই। তারপরে স্কুল খোলায়। আবার শুরু হয়েছে পাঠদান পর্ব। মঙ্গলবার স্কুলে উপস্থিতির হার আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোমবার থেকে খুলে গেল স্কুল (SCHOOL)। কাটল দীর্ঘ গরমের ছুটি (SUMMER VACATION)। নামছে বৃষ্টি (RAIN)। গরম কমেছে অনেকটাই। তারপরেই খুলেছে রাজ্যের সমস্ত স্কুল। বিদ্যালয় গুলি আবার ভরে উঠেছে উৎসাহী পড়ুয়ায়। খুশি শিক্ষকমহল থেকে শিক্ষাকর্মী ও অভিভাবকরাও।

দীর্ঘ ২ মাস গরমের জন্য বন্ধ ছিল স্কুল গুলি। তবে আবহাওয়া এখন বদলেছে অনেকটাই। তারপরে স্কুল খোলায়। আবার শুরু হয়েছে পাঠদান পর্ব। তবে এদিন রাজ্যের বিভিন্ন স্কুলে পড়ুয়ার সংখ্যা ছিল সামান্য কম। আগামিকাল মঙ্গলবার স্কুলে স্কুলে উপ্সথিতির হার আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, গত ২৪ জুন ঘোষণা করা হয়েছিল আগামী সোমবার থেকে রাজ্যে খুলে যাচ্ছে স্কুল। গত শুক্রবার এ কথা জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (BRATYA BASU)। মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের (MAMATA BANERJEE) অনুমতি নিয়ে স্কুল শিক্ষা দফতর স্কুল খোলার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছিলেন  শিক্ষামন্ত্রী (EDUCATION MINISTER)। এই মর্মে স্কুল শিক্ষা দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। গত শনিবার থেকে সমস্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের স্কুলে আসার নির্দেশ দেওয়া হয়েছিল স্কুল শিক্ষা দফতরের তরফে। নির্দেশে বলা হয়েছিল, রবিবারের মধ্যে সমস্ত স্কুলকে পঠন পাঠনের উপযোগী করে তুলতে হবে। স্কুল খুললেও, হস্টেল খোলার বিষয়টি স্কুলের প্রধান শিক্ষকের ওপর থাকছে বলে নির্দেশিকায় জানানো হয়েছিল।

স্কুল খোলার বিষয়টি নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন, ‘স্কুল খুলছে। আমরা নির্দেশিকা পাঠিয়ে দিয়েছি। স্কুল খোলার জন্য যে ব্যবস্থা নেবার তা আমরা নিতে বলেছি।’ সেই সঙ্গে তিনি আরও বলেছিলেন, ‘কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে কবে থেকে নতুন শিক্ষাবর্ষের জন্য ভর্তি প্রক্রিয়া শুরু করব তা আমরা খুব শীঘ্রই জানাব। কিছু টেকনিক্যাল কাজ চলছে। দু-একদিনের মধ্যে জানিয়ে দিতে পারব আশা করি।’ এই ঘোষণার পর অবশেষে সোমবার খুলল স্কুল।

পেঁয়াজে কালো দাগ থাকলে ফেলে দেবেন নাকি খেতে পারবেন? জেনে নিন জরুরি তথ্য

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, আর্থিক অনুদান না নেওয়ার সিদ্ধান্ত শহরের দুর্গাপুজো কমিটিগুলির

হড়পা বানের পরে নিখোঁজ, বাবা-মায়ের ফিরে আসার অপেক্ষায় নেপালের কিশোর

সার্কাসের তাঁবুর ভিতর যেতেই চোখ কপালে! উদ্ধার এক কর্মীর ঝুলন্ত দেহ

সম্পত্তি নিয়ে বচসা ও আত্মীয়দের চরম অপমান, আত্মহত্যা করলেন নিঃসন্তান দম্পতির পালিত পুত্র

নদীর বুকে বিশ্বযুদ্ধের হাতিয়ার! দামোদর থেকে মর্টার শেল উদ্ধারে হুলস্থুল সোনামুখীতে

বিরাট সংখ্যায় কর্মী ছাঁটাইয়ের পথে Samsung, ১০০ জন পদস্থ কর্তাকে পদত্যাগের নির্দেশ

নাদিমুলের ৬০ কোটির লেনদেনে হাওয়ালা যোগ? ২৪ ঘণ্টা তল্লাশির পর বেরল ইডি

মঙ্গলেও ভিজবে কলকাতা, ভারী বর্ষণের সতর্কতা দক্ষিণবঙ্গের তিন জেলায়

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

‘১০ বছর পিছিয়ে গিয়েছে পাকিস্তান ক্রিকেট’, বোমা ফাটালেন কিংবদন্তি পাক পেসার

‘পুজোয় যে যা খুশি খাবেন ‘, ধীরেন্দ্রর ফতোয়ার বিরুদ্ধে গর্জন দিলীপ ঘোষের

স্কুলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ১৩ বছরের পড়ুয়ার, শৌচাগার থেকে উদ্ধার দেহ