লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ছিনতাই, অভিযোগ জানাতে গিয়ে গ্রেফতার যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি : চোখ লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ছিনতাইয়ের অভিযোগ তোলে এক যুবক। এরপর সেই অভিযোগ পুলিশকে জানাতে গেলে বেকায়দার পড়ে যান তিনি। তদন্তে নেমে পুলিশ জানতে পারে দেনার হাত থেকে বাঁচতে এই কাণ্ড ঘটিয়েছেন যুবক। শেষপর্যন্ত পুলিশ ওই অভিযোগকারীকেই গ্রেফতার করেছে।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের সবং থানায় অন্তর্গত কসবা এলাকায়। ধৃত এই যুবকের নাম দিব্যেন্দু মুখোপাধ্যায় (৩৯)। দিব্যেন্দুর বাড়ি কেশপুর এলাকায়। দিব্যেন্দু একজন ব্যবসায়ী। ব্যবসা সূত্রেই কসবা এলাকায় স্ত্রীকে নিয়ে থাকেন দিব্যেন্দু। জানা গিয়েছে, গত মঙ্গলবার স্থানীয় একটি ব্যাঙ্ক থেকে চার লক্ষ টাকা তোলেন দিব্যেন্দু। এরপর টাকার ব্যাগটি নিয়ে যখন দিব্যেন্দু রাস্তায় দাঁড়িয়ে ছিলেন, তখন কিছু দুষ্কৃতী চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ব্যাগটিকে ছিনতাই করে নিয়ে যায়।

এই ঘটনার পর পুলিশে অভিযোগ জানাতে যায় দিব্যেন্দু। সবং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, পুরো ছি্নতাইয়ের ঘটনাটিই সাজানো। দিব্যেন্দুর কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার পর সেই টাকা দিব্যেন্দুর বাড়িতেই দিয়ে আসে ছিনতাইকারীরা। আসলে সম্প্রতি আর্থিক সমস্যা ভুগছিলেন দিব্যেন্দু। বাজারে ১৭ লক্ষ টাকার বেশি দেনা হয়ে গিয়েছিল। সেই দেনার হাত থেকে বাঁচতেই গল্প ফেঁদেছিলেন দিব্যেন্দু। পুরো বিষয় জানার পর সবংয়ের যুবককে জেরা করে পুলিশ। জেরা নিজের কীর্তির কথা স্বীকার করে নেন তিনি। এদিকে নিজের স্বামীকে বাঁচাতে আসরে নেমেছিলেন স্ত্রীও। নিজেকে কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকের আত্মীয় বলে পরিচয় দেন তিনি ও সবং থানার পুলিশ আধিকারিকদের নানাভাবে হুমকি দেওয়া হয়। শেষ পর্যন্ত গোটা ঘটনায় পুলিশ প্রশাসনকে বিভ্রান্ত করার অভিযোগে দিব্যেন্দুকে গ্রেফতার করেছে পুলিশ। তবে তাঁর স্ত্রীকে গ্রেফতার করা হয়নি।

দুর্গাপুজোয় শহরের ট্রাফিক কন্ট্রোল করবে এক কোটি টাকার ড্রোন

জেন জি আন্দোলনের কাছে নতিস্বীকার, ইস্তফা দিলেন রাষ্ট্রপতি

গঙ্গাসাগরকে রাষ্ট্রীয় মেলার মর্যাদা দেওয়া হবে, ঘোষণা নীতিন নবীনের

খেলতে গিয়েই বিপত্তি! ২০০ ফুট গভীর বোরওয়েলে পড়ে মৃত্যু আড়াই বছরের শিশুর

অনূর্ধ্ব-২০ মহিলা বিশ্বকাপে উত্তর কোরিয়াকে হারিয়ে জয়ী স্পেন

মসজিদ গুঁড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত উজ্জয়িনী, পাথর বৃষ্টি, পাল্টা লাঠিচার্জ পুলিশের

গাড়িতে হামলা, নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টে ছুটলেন কুণাল ঘোষ

বারান্দায় ছেলের নিথর দেহ, পাশে বসে মদ্যপ মা! পরকীয়ায় বাধা দেওয়ায় সন্তানকে খুন?

সপ্তাহের শুরুতেই পতন সেনসেক্সে, এক ঘন্টায় ৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

‘একটু সাবধানে থাকবেন’, কুণাল ঘোষকে সতর্ক করে দিলেন দিলীপ

নিম্নচাপ বিদায় নিতেই বদল আবহাওয়ার! উত্তরে হালকা বৃষ্টির সম্ভাবনা, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বাড়বে গরম

Gen Z-র মন বুঝতে দলের যুব মোর্চার সঙ্গে বৈঠকে নীতীন নবীন

ASIAN GAMES 2026: বৃষ্টিতে ভেস্তে গেল আফগানিস্তানের সঙ্গে ম্যাচ, সেমিতে ভারত

দুর্গাপুজোর আগেই ক্লাবে তাণ্ডব! অজেয় সংহতিতে ভাঙচুরের অভিযোগ, আক্রান্ত সদস্যরা