রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া এবার বাঁকুড়ায়

ফের রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া। এবার ঘটনাস্থল বাঁকুড়া জেলা। বাড়িতে ভাইয়ের মৃতদেহ আগলে রেখেই দিব্যি বসবাস করছিলেন দাদা-বৌদি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া। এবার ঘটনাস্থল বাঁকুড়া জেলা। বাড়িতে ভাইয়ের মৃতদেহ আগলে রেখেই দিব্যি বসবাস করছিলেন দাদা-বৌদি। অবশেষে দুর্গন্ধ ছড়িয়ে পড়তে প্রকাশ্যে আসে গোটা ঘটনা। বাঁকুড়া শহরের আট নম্বর ওয়ার্ডের দোলতলা এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে পচাগলা দুর্গন্ধে ভরে যায় বাঁকুড়া শহরের দোলতলা এলাকা। স্থানীয়রা এই দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বুঝতে পারেন দোলতলা এলাকার একটি দোতলা বাড়ি থেকে এই গন্ধ বেরোচ্ছে। সঙ্গে সঙ্গে এলাকাবাসী ওই বাড়িতে গিয়ে খোঁজ নেন। খোঁজ নিয়ে জানতে পারেন বাড়ির বাসিন্দা অশোক কর্মকার ও তাঁর স্ত্রী একটি দেহ আগলে রেখেছে ঘরে। মৃত ওই ব্যক্তির নাম সনৎ কর্মকার। সনৎ সম্পর্কে অশোকের ভাই।

পুলিশের প্রাথমিক অনুমান, সনৎ কর্মকারের মৃত্যু হয়েছে অন্তত দুদিন আগে। কিন্তু তা মানতে নারাজ দাদা অশোক কর্মকার। আর মৃত্যুর পরও সেই মৃতদেহ আগলে বড়িতেই রেখেছিলেন অশোক ও তাঁর স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়া শহরের আট নম্বর ওয়ার্ডের দোলতলা এলাকায় নিজেদের বাড়িতে থাকতেন অশোক কর্মকার ও তাঁর পরিবার। ওই একই বাড়িতে থাকতেন ৫৬ বছর বয়সী অবিবাহিত সনৎ কর্মকারও। দুই ভাই মিলে একটি রেডিও সারানোর দোকান চালাতেন। সেই উপার্জনে চলত সংসার। অশোক ও তার পরিবার এলাকার মানুষের সঙ্গে খুব একটা যোগাযোগ রাখেন না বলে জানিয়েছেন স্থানীয়রা।

ঘটনার খবর পেয়ে বাঁকুড়া সদর থানার পুলিশ অশোক কর্মকারের বাড়িতে পৌঁছয়। পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। মৃতের দাদা অশোক কর্মকারের দাবি, শুক্রবার দুপুরে ভাই সনৎ কর্মকারের মৃত্যু হয়। কিন্তু পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান ওই ব্যাক্তির মৃত্যু হয়েছে অন্তত দুদিন আগে।  মৃতদেহ ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বাঁকুড়া সদর থানার পুলিশ।

গড়িয়াহাটের পর কাঁকুড়গাছি VIP মার্কেটে স্বচ্ছতা অভিযানে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল

কাঁকুড়গাছি VIP মার্কেটে স্বচ্ছতা অভিযানে অগ্নিমিত্রা, ফুটপাত দখল নিয়ে কড়া বার্তা মন্ত্রীর

‘বাবা আমাকে বাঁচাও’, লখনউ কোচিং সেন্টার অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যুর আগে শেষ ফোন তরুণীর

অন্ধ্রপ্রদেশের ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, ঝলসে মৃত ২ শ্রমিক

উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

কলকাতা থেকে ফেরার পথে বিপত্তি, ট্রলারের ধাক্কায় ডুবল যাত্রীবাহী লঞ্চ

সব্যসাচী দত্তকে নিয়ে তল্লাশি, নদিয়ার তৃণমূল নেত্রীর বাড়ি থেকে উদ্ধার ৩ কেজি সোনা

বিশ্বকাপে আশ্চর্য রাত, জোড়া গোল মেসি-এমবাপে-হলান্ড-সারের

‘বিষাক্ত মাশরুম’ খেয়ে মৃত্যু পুতিনের গোপন প্রেম ফাঁস করা সাংবাদিকের

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

ক্যানসার এড়াতে ডায়েট থেকে চিরতরে বাদ দিন ১০ খাবার, পরামর্শ বিশেষজ্ঞদের

সকালে ঘুম ভাঙতেই অ্যাসিডিটি? সমাধান লুকিয়ে ডিনারের সময়েই, জানালেন চিকিৎসকরা

ঘরে লাকি বাম্বু রাখছেন? মাটি না জল, কোন মাধ্যমে ফিরবে ভাগ্য?