খেলতে গিয়ে ঝিলে তলিয়ে মৃত্যু কিশোরের, ১৯ ঘন্টা পর দেহ উদ্ধার

Share:

নিজস্ব প্রতিনিধি: ফুটবল খেলতে গিয়ে নিখোঁজ হয়েছিল ১৫ বছরের কিশোর। প্রায় ১৯ ঘণ্টা ধরে চলল তল্লাশি। অবশেষে আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ঝিলের জল থেকে উদ্ধার হল রোহন মাইতির মৃতদেহ। এনডিআরএফের দল তল্লাশি চালিয়ে দেহটি উদ্ধার করে। পরে পুলিশ তা ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। বৃহস্পতিবার দুপুরে মহিষাদল রাজ গ্রাউন্ড সংলগ্ন এলাকায় মর্মান্তিক ঘটনাটি ঘটে। মাঠে ফুটবল অনুশীলনের সময় আচমকাই বলটি মাঠের পাশের একটি ঝিলে গিয়ে পড়ে। সেই বল তুলতে জলে ঝাঁপ দিয়েছিল রোহন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই জলের মধ্যে তলিয়ে যায় সে। এরপর থেকেই তার আর কোনও সন্ধান পাওয়া যায়নি।

রোহনের বাড়ি চণ্ডীপুরে। মহিষাদলের পূর্ব মেদিনীপুরের অ্যাপেক্স অ্যাকাডেমি নামে একটি ইংরেজি মাধ্যম স্কুলের পড়ুয়া সে। স্থানীয় মোহনবাগান ফ্যান ক্লাবের উদ্যোগে আয়োজিত আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতায় অংশ নিতে এসেছিল স্কুলটি। প্রতিযোগিতার প্রস্তুতি হিসেবে বৃহস্পতিবার মাঠে অনুশীলন করছিলেন পড়ুয়ারা। সেই সময়ই বলটি ঝিলে পড়ে যায় এবং তা তুলতে গিয়ে বিপদ ঘটে। ঘটনার পর প্রথমে স্থানীয়ভাবে মাছ ধরার জাল ব্যবহার করে রোহনের খোঁজ শুরু হয়। প্রায় দু’ঘণ্টা ধরে তল্লাশি চালিয়েও কিশোরের সন্ধান না মেলায় বিপর্যয় মোকাবিলা দলের সদস্যদের খবর দেওয়া হয়। স্পিডবোট নামিয়ে ঝিলে তল্লাশি শুরু করেন তাঁরা। পরে এনডিআরএফের দলও উদ্ধার অভিযানে নামে।

আরও পড়ুন: মেরামতির সময়ে ফের ধস ফরাক্কায়, উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন বাতিল, দুর্ভোগে যাত্রীরা

ঘটনার খবর পেয়ে পরিস্থিতির খোঁজ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঘটনাস্থলে পৌঁছন হলদিয়া মহকুমা পুলিশ আধিকারিক, মহিষাদল থানার অফিসার ইনচার্জ, বিডিও-সহ প্রশাসন ও পুলিশের একাধিক আধিকারিক। দীর্ঘ সময়ের তল্লাশির পর অবশেষে রোহনের দেহ উদ্ধার হয়। কিশোরের মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে