পেটের জ্বালা! ওপার বাংলা থেকে পশ্চিমবঙ্গে ঢুকছে রয়্যাল বেঙ্গল টাইগার

বাঘের পাশাপাশি নজর দেওয়া হয়েছে গণ্ডারের দিকেও। পুরানো আইন প্রত্যাহার করে জমা করা হয়েছে নয়া বিল। শিডিউল ক্যাটাগরিতে আসবে গণ্ডার।

Share:

নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গ তথা ভারতে কমছিল রয়্যাল বেঙ্গল টাইগারের (ROYAL BENGAL TIGER) সংখ্যা। ঐতিহ্যের বাঘ সংরক্ষণে সুন্দরবন জুড়ে বারবার হয়েছে ‘সেভ টাইগার, সেভ বেঙ্গল’ প্রচার। কিন্তু সেই বাঘই বাড়তে শুরু করেছে সুন্দরবনেই। পেটের জ্বালায় বংলাদেশ ছেড়ে বাঘ ঢুকছে এপার বঙ্গে।

গত বছরে সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল প্রায় ৯৬টি। আর এই বছর বাঘের সংখ্যা বেড়ে হয়েছে প্রায় ১২৩টি। এই তথ্য দিয়েছেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তবে এই তথ্য আনুমানিক। উল্লেখ্য, এবছরের তথ্য ও ছবি হায়দরাবাদে পাঠানো হলেও সেই রিপোর্ট এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি। সুন্দরবনের বেশ কিছু দ্বীপ হয়ে উঠেছে বাঘেদের নয়া বিচরণ ক্ষেত্র। সেই জায়গাগুলিকে আনা হবে টাইগার রিজার্ভ এরিয়ার আওতায়। রামগঙ্গা সহ বেশ কিছু এলাকা সেই তালিকায় পড়ছে। এমনটাই জানিয়েছেন বনমন্ত্রী। সরকারের ভাবনা, এই টাইগার রিজার্ভ এরিয়াতে ব্যাঘ্র শাবক জন্ম নেবে এবং নিশ্চিন্তে বেড়ে উঠবে।

সুন্দরবন প্রায় ১০ হাজার বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। এর মধ্যে বাংলাদেশে প্রায় ৬ হাজার এবং ভারতে ৪ হাজার। তবে বাংলাদেশে সুন্দরবনের আয়তন বেশি হলেও বাঘেদের জন্য নেই পর্যাপ্ত খাবার। আবার, পশ্চিমবঙ্গে সুন্দরবনে বাঘেদের পর্যাপ্ত খাবার জোগানের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। যার ফলে খাবারের জন্য জঙ্গল সংলগ্ন জনবসতিতে হানা দেয় না বাঘ। আর এই খাদ্যের লোভেই বাংলাদেশের সুন্দরবন ছেড়ে ভারতের সুন্দরবনে ঢুকছে বাঘ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, এই রাজ্যে বাঘেদের জন্য মাস্টার প্ল্যানের। উল্লেখ্য, বাঘের খাবারে ঘাটতি যাতে না পড়ে তাই বনে নিয়মিত ছাড়া হয় হরিণ, শূকর। অন্যদিকে জনবসতিতে বাঘের হানা আটকাতে দেওয়া হয়েছে তারের জাল।

অন্যদিকে, বাঘের পাশাপাশি নজর দেওয়া হয়েছে গণ্ডারের দিকেও। পুরানো আইন প্রত্যাহার করে জমা করা হয়েছে নয়া বিল। তা পাশ হলে বন্যপ্রাণ সংরক্ষণ আইনের শিডিউল ক্যাটাগরিতে আসবে গণ্ডার। মানে গণ্ডার শিকার করলে তার শাস্তি আরও কড়া হবে। উল্লেখ্য, রাজ্যে গণ্ডারের সংখ্যা ৩৪৭, বাইসন ১৮০০ এবং হাতি ১১০০। বাঘের পাশাপাশি বেড়েছে গণ্ডার, বাইসন, হাতির সংখ্যাও। জানা গিয়েছে, হাতির জন্য ৭টি করিডর করা হচ্ছে প্রায় ৬৫০ কোটি টাকা খরচ করে।

মৃত্যুর জন্যে ১২ মণ শুকনো আলাদা করে রেখেছিলেন বর্ষীয়ান অভিনেতা নানা পটেকার, কেন জানেন?

নিউটাউনের আবাসনে উদ্ধার মহিলার পচাগলা দেহ

আইপিএলের আগে প্রীতির দলে বড় ধাক্কা, পঞ্জাব কিংস ছাড়লেন রিকি পন্টিংয়ের ঘনিষ্ঠ দুই কোচ

শুধু অভিনয়ে নয়, রাইফেল শুটিংয়েও দক্ষ ছিলেন, কীভাবে কারগিল সীমান্তে পৌঁছেছিলেন নানা পটেকর?

‘একদিন আমাদের সবাইকেই চলে যেতে হবে’, মৃত্যুর চার দিন আগেই কি ইঙ্গিত পেয়েছিলেন নানা পাটেকর?

মদ নিয়ে বিবাদের জেরে ভয়ংকর পরিণতি, তিনজনকে ট্র্যাক্টরে পিষে মারল যুবক

চার বছরের প্রেমের ভয়াবহ পরিণতি, বিয়ের আগেই প্রেমিকের গুলিতে মৃত্যু তরুণীর

দানবীর নানা, গাড়ি না কিনে দেড় কোটি বিলিয়ে দিয়েছিলেন গরিব কৃষকদের

পুজোর আগে খামখেয়ালি আবহাওয়া! মহালয়া পর্যন্ত বৃষ্টি-বজ্রপাত, কবে থেকে পরিষ্কার হবে আকাশ?

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা নানা পটেকর

শ্মশান কেন সবসময় নদীর কাছেই হয়? জানুন হিন্দু ধর্মের এক অজানা রহস্য

কাপড় ধোয়া নিয়ে বিবাদ, ভাইকে তোরোয়াল-কুড়ুল দিয়ে কুপিয়ে খুন দাদার

৮০ টাকার জন্য গলায় সুঁচ ফুটিয়ে বন্ধুকে খুন, কী ঘটেছিল মদের আসরে?

‘গভীর শূন্যতার’ সৃষ্টি হল, নানা পাটেকরের মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির