এক্সপ্রেস ট্রেনের শৌচাগারেই প্রসব, দুটি প্রাণ বাঁচালেন ‘র‌্যাঞ্চো’ রূপী আরপিএফ স্বপ্না

Share:

নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার: রুপোলী পর্দার সঙ্গে বাস্তবের কোনও মিলই পাওয়া যায় না। কিন্তু এবার আমির খানের বিখ্যাত ছবি ‘থ্রি ইডিয়টস’–এর মতো ঘটনা ঘটল বাস্তবে। বাস্তবে ‘র‍্যাঞ্চো’র ভূমিকা পালন করল এক আরপিএফ কনস্টেবল। তাও আবার নিউ আলিপুরদুয়ার স্টেশনের দু’নম্বর প্ল্যাটফর্ম চত্বরে।

ওই আরপিএফ মহিলা কনস্টেবলের চোখে পড়ে এক মহিলা প্রসব যন্ত্রণায় ছটফট করছে। এমন পরিস্থিতি দেখেই ওই যন্ত্রণা কাতর মহিলাকে নিয়ে সঙ্গে সঙ্গে ট্রেনের শৌচাগারে যান ওই কনস্টেবল। সেখানে ওই কনস্টেবলের তাৎক্ষণিক সাহায্যে পৃথিবীর আলো দেখল এক ফুটফুটে শিশু। তার পর নির্ধারিত সময়ের অনেক পরে ছাড়ল ওই এক্সপ্রেস ট্রেন।

জানা গিয়েছে, এদিন আরপিএফ কনস্টেবল স্বপ্না দাস স্টেশনে ডিউটি করছিলেন। তখনই তাঁর চোখে পড়ে, ওই অন্তঃসত্ত্বা মহিলা ছটফট করছে। তড়িঘড়ি স্বপ্না রেলের আধিকারিকদের সঙ্গে এই বিষয় কথা বলেন। তার পরই প্রসূতিকে আলিপুরদুয়ার রেলওয়ে জংশন হাসপাতালে  নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়।

তবে অন্তঃসত্ত্বা মহিলা এতটাই কষ্ট পাচ্ছিলেন যে তাঁকে কোথাও নিয়ে যাওয়ার মতো অবস্থা ছিল না। তখন স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল শিয়ালদাগামী ডাউন তিস্তা–তোর্সা এক্সপ্রেস। সেটা দেখেই আরপিএফ স্বপ্না স্টেশনের চাইল্ড হেল্প ডেস্কের কর্মীদের ডেকে নিয়ে আসেন।

এবং স্বপ্না ওই কর্মীদের সাহায্যে মহিলাকে নিয়ে চলে যান দাঁড়িয়ে থাকা তিস্তা-তোর্সার সংরক্ষিত একটি কামরা এস ৮–এ। ট্রেনে উঠেই সেখানে থাকা শৌচাগারেই চলে মহিলার প্রসবের ব্যবস্থা। বেলা ১২টা বেজে ১০ মিনিটে সফলভাবে সন্তানের জন্ম দেন ওই মহিলা যাত্রী। তার পর সেই ছোট্ট পৃথিবীর সদ্য অতিথিকে নরম কাপড়ে নিয়ে কোলে জড়িয়ে রাখে স্বপ্না। আর অপেক্ষা করতে থাকে চিকিৎসক আসার।

অপেক্ষার পর ১২টা বেজে ৫৫ মিনিট নাগাদ আলিপুরদুয়ার রেলওয়ে জংশন হাসপাতাল থেকে চিকিৎসকরা নিউ আলিপুরদুয়ার স্টেশনে আসেন। চিকিৎসক নবজাতক ও মায়ের চিকিৎসা করে জানান দু’জনেই ভাল রয়েছেন।

তার পর মহিলা ও শিশুকে নিয়ে জংশনের হাসপাতালে নিয়ে যান রেলকর্মীরা। ততক্ষণে ডাউন তিস্তা–তোর্সা এক্সপ্রেসের ছাড়ার সময় পেরিয়ে গিয়েছে। ওই ট্রেনেরই শৌচাগারে প্রসব ব্যবস্থা করায় ওই ট্রেন ১২টা ৫ মিনিটের পরিবর্তে ১টা ২১ মিনিটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয় এক্সপ্রেস।

জানা গিয়েছে, অন্তঃসত্ত্বা মহিলার নাম নেহা দেবী (২৬)। নেহা বিহারের ভাগলপুর জেলার বাসিন্দা। জানা গিয়েছে মহিলার বাড়ি শিবনাথপুরের মথুরাপুর। সেখানে ফেরার জন্য তাঁর স্বামী রূপেশ মহালদারের সঙ্গে গুয়াহাটি-মালদা এক্সপ্রেসে উঠেছিলেন। তার পরই প্রসব যন্ত্রণা অনুভব করায় নিউ আলিপুরদুয়ার স্টেশনে নেমে যেতে বাধ্য হন তাঁরা। এই বিষয় রূপেশ জানায়, “রেল আধিকারিক ও মহিলা কনস্টেবল যে ভাবে সাহায্য করেছেন, তার জন্যে কোনও প্রশংসাই যথেষ্ট নয়।” আরপিএফ স্বপ্না দাস জানান, “যা করেছি তা মানবিকতার টানে। এর বেশি কিছু নয়।”

এই সামাজিক কাজ করার পুরস্কার হিসেবে স্বপ্না–সহ আরও তিন আরপিএফ কর্মীকে ২৫ হাজার টাকা দেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার চেতনকুমার শ্রীবাস্তব। আলিপুরদুয়ারের ডিআরএম অমরজিৎ গৌতম জানান, “সন্তানসম্ভবা মহিলাকে সার্বিক সহযোগিতা করে মানবিকতার অনন্য নজির তৈরি করেছেন আমাদের আরপিএফ মহিলা আধিকারিকরা। তাঁদের ধন্যবাদ জানানোর ভাষা নেই।”

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

পুরুলিয়ার পর্যটনকে চাঙ্গা করতে স্টেকহোল্ডারদের জেলা সম্মেলন, উপস্থিত পর্যটনমন্ত্রী

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

বর্ষায় বাড়ছে চোখের সংক্রমণ! জেনে নিন কোন লক্ষণ দেখলেই দ্রুত সতর্ক হবেন

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

৮,০০০mAh ব্যাটারি ও স্ন্যাপড্রাগন প্রসেসর-সহ লঞ্চ হবে নতুন POCO M8 Power 5G

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

হোটেল থেকে ‘রহস্যজনকভাবে উধাও’ কমনওয়েলথে অংশ নেওয়া পাকিস্তানি বক্সার

সঠিক সময়ে স্কুলে মিড ডে মিল পৌঁছতে আট দফা নির্দেশিকা জারি নবান্নের

তারেকের সঙ্গে মার্কিন নৌবহর কমান্ডারের বৈঠক, দিল্লির জন্য অশনিসঙ্কেত?

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের

১৩ বছর বয়সী মায়ের কোলেই থাকবে ৭ মাসের শিশু