ক্যান্সার নিরাময়ে এবার স্বনির্ভর সাগর দত্ত, দু’মাসেই চালু হচ্ছে রেডিয়োথেরাপি

Share:

নিজস্ব প্রতিনিধি: নামেই ছিল ক্যান্সার ইউনিট, কিন্তু পরিকাঠামোর ঘাটতিতে এতদিন কার্যত অচল অবস্থাতেই পড়ে ছিল কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ক্যান্সার বিভাগ। তবে পরিস্থিতি এবার বদলাতে চলেছে। সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী দু’মাসের মধ্যেই ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে অনেকটাই স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠতে পারে এই সরকারি হাসপাতাল।

প্রায় তিন বছর আগে কয়েক কোটি টাকা ব্যয়ে এখানে একটি টার্শিয়ারি ক্যান্সার কেয়ার সেন্টার চালু হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধনের পর সার্জারি ও কেমোথেরাপি পরিষেবা শুরু হলেও, মূল সমস্যা থেকেই যায় রেডিয়োথেরাপির অভাবে। ফলে ক্যান্সার চিকিৎসার পূর্ণাঙ্গ তিনটি ধাপ একসঙ্গে না থাকায় বহু রোগীকেই নিয়মিত কলকাতার অন্য হাসপাতালে পাঠাতে হতো। এতে রোগী ও তাঁদের পরিবারকে চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে।

আরও পড়ুন: ‘কোনও প্রকল্প নেই..’, কেরলের নাম বদল নিয়ে মোদি সরকারকে তোপ শশী থারুরের

এই সমস্যা কাটাতেই এবার বড় পদক্ষেপ নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রায় ৫২ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক রেডিয়োথেরাপি ইউনিট স্থাপনের কাজ শুরু হয়েছে। তিনটি আধুনিক মেশিন বসানোর পরিকল্পনার মধ্যে একটি ইতিমধ্যেই ইনস্টল হয়ে গিয়েছে। সব কাজ শেষ হলে খুব শিগগিরই ইউনিটটি চালু করা হবে বলে আশাবাদী কর্তৃপক্ষ।

উল্লেখযোগ্য বিষয় হল, ক্যান্সার বিভাগের জন্য আগেই সরকারি ভাবে একজন রেডিয়েশন সেফটি অফিসার এবং চারজন রেডিয়োথেরাপিস্ট নিয়োগ করা হয়েছে। আগে ব্র্যাকিথেরাপি মেশিনে রেডিয়েশন লিকেজ ধরা পড়ায় যে আতঙ্ক তৈরি হয়েছিল, তা কাটাতে পুরো ইউনিট নতুন করে সংস্কার ও আধুনিকীকরণ করা হয়েছে। রেডিয়োথেরাপি চালু হলে উত্তর শহরতলির ক্যান্সার রোগীদের আর বাইরে ছুটতে হবে না বলে মনে করা হচ্ছে। ভবিষ্যতে পেট স্ক্যান মেশিন বসানোর পরিকল্পনাও রয়েছে। হাসপাতালের দাবি, এই সব পরিষেবা একত্রে চালু হলে ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে সাগর দত্ত হাসপাতাল এক নতুন অধ্যায়ের সূচনা করবে।

‘মহিলাদের ব্যাপারেও তাঁর পছন্দ দারুণ’, আমিরের তৃতীয় বিয়ে নিয়ে ‘মশকরা’ কাজলের

গান শোনাতে ওপার বাংলায় যাচ্ছেন অনুপম রায়, কোথায় অনুষ্ঠান

বারাকপুর থেকে ৩ টি নতুন বাস রুট চালুর কথা ঘোষণা পরিবহণ মন্ত্রীর

অস্ত্র আইনে গ্রেফতার বেলেঘাটার ‘ত্রাস’ রাজু নস্করের ৪ শাগরেদ

পুকুরে জাল ফেলতেই মাছের বদলে উঠল আগ্নেয়াস্ত্র! চাঞ্চল্য হাবড়ায়

গরম ভাতে মুখের স্বাদ বদলাবে এক নিমেষেই! সহজে বানিয়ে নিন চিংড়ি পাট শাক ভাজা

স্বামীকে ছাড়তে নারাজ, পুলিশের সামনে মেয়েকে কুপিয়ে খুন করল পাষণ্ড বাবা

খান স্যরের কোচিংয়ে ভাঙচুর মামলার অভিযুক্তের দেহ মিলল নেপালে, মৃত যুবক রওশান আনন্দের ভাই

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

হট ফেভারিট তুরস্ককে ২-০ গোলে হারিয়ে চমক অস্ট্রেলিয়ার

চিলি চিকেন আর নয়, ঘরেই বানান নতুন স্বাদের ‘রুবি চিকেন’

অভেন ছাড়াই ম্যাঙ্গো চিজ কেক কীভাবে বানাবেন জেনে নিন