সামসি গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে একাধিক সরকারি প্রকল্পের কাজ নিয়ে দুর্নীতির অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি,সামসি: পঞ্চায়েত ভবন সংস্কার থেকে শুরু করে একাধিক সরকারি প্রকল্পের কাজ নিয়ে দুর্নীতির অভিযোগ ঘিরে উত্তাল হয়ে উঠেছে সামসি গ্রাম পঞ্চায়েত(Samshi Gram Panchayet)। স্থানীয় বাসিন্দা ও কাজ করতে ইচ্ছুক কিছু ঠিকাদারের অভিযোগ, পঞ্চায়েত প্রধান মনীষা দাস স্বজনপোষণ ও নিয়ম ভেঙে কাজ করাচ্ছেন। ব্লক, মহকুমা ও জেলা প্রশাসনের পাশাপাশি জেলাপরিষদেও লিখিত অভিযোগ জমা পড়েছে।

অভিযোগকারীদের বক্তব্য, টেন্ডারের নিয়ম মানা হচ্ছে না। কোনও নোটিশ পঞ্চায়েত অফিসে(Panchayet Office) টাঙানো হচ্ছে না। গত এক মাস ধরে বিভিন্ন প্রকল্পের কাজ আড়ালে গোপনে সম্পন্ন হচ্ছে। স্থানীয়দের দাবি, পঞ্চায়েত ভবনের সৌন্দর্যায়ন, সাবমার্সিবল বসানো, দেওয়ালে আঁকিবুঁকি ও ফলস সিলিং-এর মতো বেশ কিছু কাজ টেন্ডার ছাড়াই সম্পন্ন হয়েছে। অভিযোগ আরও যে, পঞ্চায়েতের স্থায়ী নির্মাণ সহকারীকে গুরুত্ব না দিয়ে অন্য জায়গা থেকে কর্মী এনে প্রকল্প করানো হচ্ছে।

তবে এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সামসি গ্রাম পঞ্চায়েতের প্রধান মনীষা দাস। তাঁর বক্তব্য, সম্প্রতি দক্ষিণ দিনাজপুরের কয়েকজন জনপ্রতিনিধি সামসি সফরে আসায় তাঁদের অভ্যর্থনার জন্য অন ফান্ড থেকে কিছু ছোটখাটো সৌন্দর্যায়নের কাজ দ্রুত করা হয়েছিল। সবকিছু নিয়ম মেনেই হয়েছে বলে দাবি পঞ্চায়েত প্রধানের।উঠে আসা অভিযোগকে হাতিয়ার করে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি। তাদের বক্তব্য, শাসক দলের পঞ্চায়েত স্তর পর্যন্ত দুর্নীতি যেন প্রকল্পের সদ্ব্যবহারকে প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়েছে।এই দুর্নীতির অভিযোগ কে কেন্দ্র করে রাজনৈতিক কাজিয়া তুঙ্গে উঠেছে। একে অপরের দিকে অভিযোগের আঙ্গুল তুলে সুর চড়াচ্ছে সপ্তমে।

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের