‘গলা টিপে মারতে চেয়েছিল’, চিকিৎসক স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ স্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: শান্তিপুরে এক চিকিৎসক দম্পতির দাম্পত্য বিবাদ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শান্তিপুর ব্লকের বিএমওএইচ তথা ফুলিয়া হাসপাতালের চিকিৎসক সুজন দাসের বিরুদ্ধে গুরুতর নির্যাতনের অভিযোগ এনেছেন তার স্ত্রী শ্রেয়া বিশ্বাস। তার দাবি, বিয়ের কয়েক মাসের মধ্যেই শুরু হয় শারীরিক ও মানসিক অত্যাচার। এমনকি তাঁকে গলা টিপে প্রাণে মেরে ফেলার চেষ্টাও করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। ঘটনায় বিচার চেয়ে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শ্রেয়া।

ফুলিয়ার বাসিন্দা শ্রেয়া জানিয়েছেন, তাঁদের বিয়ে হয়েছে প্রায় এক বছর আগে। তাঁর অভিযোগ, বিয়ের দুই-তিন মাস পর থেকেই স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজনের আচরণ বদলে যায়। স্বামী সুজন দাসের পাশাপাশি শ্বশুর, শাশুড়ি এবং ননদের বিরুদ্ধেও নির্যাতনে জড়িত থাকার অভিযোগ তুলেছেন তিনি। শ্রেয়ার দাবি, বিয়ের পর থেকেই তাঁকে বিভিন্ন জিনিসপত্র ও গাড়ির জন্য চাপ দেওয়া হত। বাপের বাড়ি থেকে পাওয়া টাকা নিয়েও তাঁকে সমস্যার মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ। সময়ের সঙ্গে সেই চাপ আরও বাড়ে বলে দাবি তাঁর। সবচেয়ে গুরুতর অভিযোগ, একাধিকবার তাঁকে শারীরিকভাবে মারধর করা হয়েছে। এক পর্যায়ে গলা চেপে ধরে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল বলেও অভিযোগ করেছেন শ্রেয়া। তাঁর শরীরে আঘাতের চিহ্নও তৈরি হয়েছিল বলে দাবি নির্যাতিতা গৃহবধূর। শ্রেয়ার অভিযোগ, গত ২০ জুলাই রাতে শ্বশুরবাড়িতে তীব্র অশান্তির পর তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এরপরই তিনি পুলিশের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন। তাঁর আরও অভিযোগ, স্বামী নিজের রাজনৈতিক ও প্রভাবশালী পরিচয় দেখিয়ে তাঁকে ভয় দেখাতেন।

আরও পড়ুন: বেঙ্গালুরু থেকে মালদায় আনা হল ৩১ বাংলাদেশিকে, কেন রাখা হল হোল্ডিং সেন্টারে?

শ্রেয়া জানিয়েছেন, দীর্ঘদিনের নির্যাতনের পর শেষ পর্যন্ত তিনি পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছেন। তাঁর অভিযোগের ভিত্তিতে শান্তিপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। শ্রেয়ার দাবি, প্রয়োজন হলে প্রশাসনের উচ্চপর্যায় থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর কাছেও তিনি বিষয়টি জানাবেন। তাঁর দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। অন্যদিকে, স্ত্রীর সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত চিকিৎসক তথা শান্তিপুর ব্লকের বিএমওএইচ সুজন দাস। তাঁর দাবি, তাঁর মা-বাবাকেও মারধর করা হত। এমনকি তাঁর মাকে বিষ খাইয়ে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল বলেও স্ত্রী-র বিরুদ্ধে অভিযোগ এনেছেন তিনি। পুলিশ জানিয়েছে, দুই পক্ষের অভিযোগই খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা যাচাই করতে তদন্ত শুরু হয়েছে। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে ঘটনার প্রকৃত কারণ ও অভিযোগগুলির সত্যতা স্পষ্ট হবে।

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস