এই মুহূর্তে

শান্তিপুরে ভাগীরথী নদীতে কুমিরের আতঙ্ক, চলছে সতর্ক প্রচার

নিজস্ব প্রতিনিধি,শান্তিপুর: ফের কুমিরের আতঙ্ক নদিয়ার শান্তিপুর নৃসিংহপুর ফেরিঘাট সংলগ্ন এলাকায়। বুধবার সকালে ভাগীরথী নদীতে(Bhagirathi River) কুমির দেখতে পান নিত্যযাত্রী থেকে শুরু করে লঞ্চের চালক এবং সাধারণ মানুষেরা। স্বভাবতই ভাগীরথী নদীতে কুমির(Cocodial) দেখা যাওয়াতে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে নদী পাড়ের এলাকাবাসীদের মধ্যে। যদিও ঘাট প্রশাসনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে এবং মাইকিং এর মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। অপরদিকে প্রশাসনের তরফ থেকেও তৎপরতার সঙ্গে বিষয়টি দেখা হচ্ছে। তবে ভাগিরথীতে কুমির আতঙ্কে এখন রীতিমতো আতঙ্কিত এলাকাবাসীরা। লঞ্চ পারাপারের সময় ভাগীরথী নদীতে সাবধানতা অবলম্বন করছেন লঞ্চ কর্মীরা।

গঙ্গায় নেমে যারা স্নান করেন তাদের সাবধান করা হচ্ছে স্থানীয় পুরসভার পক্ষ থেকে। বন কর্মীরা ভাগীরথীর জলে নজর রাখছে। কুমিরটি বারবার জলের উপরে মাথা তুলছে আবার কিছুক্ষণ বাদেই ডুব দিচ্ছে। মনে করা হচ্ছে স্রোতের টানে ওই কমিটি চলে এসেছে শান্তিপুরে ভাগীরথী নদীতে। কুমিরটি ধরা পড়া না পর্যন্ত চিন্তিত রয়েছেন সকলে। প্রতিদিন নৃসিংহপুর ফেরিঘাট(Nrisinhapur Ferighat) থেকে হাজার হাজার মানুষ লঞ্চে ভাগীরথী নদী পারাপার করে কর্মস্থলে যান। লঞ্চ চলাচলের সময় যাতে কুমিরের আক্রমণে না পড়েন তার জন্য যাত্রীরাও সতর্ক থাকছেন।

গঙ্গায় যারা নিয়মিত স্নান করেন এবং সাঁতার কাটতে যান তাদের আপাতত গভীর জলে না নামার পরামর্শ দেওয়া হচ্ছে। বনকর্মীরা লঞ্চ থেকে দূরবীনের মাধ্যমে ওই কুমিরের গতিবিধির ওপর নজর রাখছে।উল্লেখ্য, কয়েক মাস আগেই কালনার ভাগীরথী সংলগ্ন জাপোট এলাকায়, বাড়ির উঠোনে চড়তে দেখা গেছিল কুমিরকে। তারপরই আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। ফের ভাগীরথীতে কুমিরের দেখা মেলায় চাঞ্চল্য।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আউশগ্রামে ভোটার তালিকায় ‘বিবেচনাধীন’ কলিতা মাজিকে প্রার্থী করল বিজেপি, প্রশ্ন তুলল তৃণমূল    

‘একতরফা সিদ্ধান্ত নেবেন না’, নন্দিনীদের অপসারণ নিয়ে জ্ঞানেশকে চিঠি মমতার

কলকাতায় শুরু তুমুল ঝড়-শিলাবৃষ্টি, বাড়িমুখো অফিস যাত্রীদের চরম দুর্ভোগ

কিছুক্ষণের মধ্যে ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, কলকাতা-সহ চার জেলায় জারি লাল সতর্কতা

সাহিত্যসম্রাটের পরিবারের সদস্যকে প্রার্থী করল বিজেপি, ‘‌বঙ্কিম দা’‌ ড্যামেজ কন্ট্রোলে কৌশল

আবার মমতা বনাম শুভেন্দু, পরাজয়ের ভয়ে দুই আসনে প্রার্থী করল বিজেপি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ