নাম না করে অভিজি‍ৎকে আক্রমণ সায়নী ঘোষের

Share:

নিজস্ব প্রতিনিধি: লোকসভা ভোটের মুখে বিজেপির টিকিটে নাম লিখিয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার নাম না করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ শানালেন তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ। অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিশানা করে সায়নীর তোপ, গোমূত্র দিয়ে কুলকুচি করে রায় দিতেন বিচারপতি। একইসঙ্গে অভিজিৎবাবু নির্বাচনে দাঁড়ালে তাঁর জামানত বাজেয়াপ্ত হবে বলেও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সায়নী।

এদিন বাঁকুড়া হিন্দুস্কুল মাঠে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় তৃণমূলের তরফে। রক্তদান শিবিরের পাশাপাশি ব্রিগেডের সমাবেশের প্রস্তুতি সভারও আয়োজন করা হয়। সেই সমাবেশে যোগ দিয়ে তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ অবসরপ্রাপ্ত বিচারপতির নাম না করেই জানান, ‘একজন বিচারকের চেয়ারে বসে বড় বড় কথা বলতেন। এখন বুঝতে পারছি, বিচারপতি যে রায় দিয়েছেন, সেগুলি গোমূত্র দিয়ে কুলকুচি করে দিয়েছেন। বিচারের বাণী আজ নীরবে নিভৃতে কাঁদছে। এতদিন আপনি বিচার করতেন। এবার মানুষ আপনার বিচার করবে।‘

এখানেই থেমে থাকেননি তিনি। অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে সায়নী এদিন সাফ জানিয়ে দেন, তৃণমূলের ভয় পাওয়ার কোনও কারণ নেই। তৃণমূল ৩৬৫ দিন মাঠেই থাকে। এই মাঠেই খেলা হবে। তৃণমূল গ্যালারিতে বসে থাকবে আর বাংলার মানুষ খেলবে। বাংলার মানুষই ওনাকে জামানত বাজেয়াপ্ত করে বিদায় দেবে।

ইতিমধ্যে সায়নীর মন্তব্য নিয়ে সরব হয়েছে রাজ্যের গেরুয়া শিবির। বাঁকুড়ায় বিজেপির জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডল জানান, অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি থাকাকালীন যে রায় দিয়েছিলেন, তা নিয়ে প্রশ্ন তোলা যায় না। সাক্ষপ্রমাণের ভিত্তিতে তিনি এই রায় দিয়েছিলেন। বাংলার মানুষ কাদের জামানত বাজেয়াপ্ত করবে, সেটা সময়ই বলবে।

 

৬৬ বছর ধরে বদলানো হয়নি রান্নার তেল, রেস্তোরাঁর আজব দাবিতে শোরগোল নেটমহলে

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিলেন অল্লু, পরবর্তী শুনানি ৬ জুলাই

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী গ্রেফতার

তৃণমূল দখল করার পর অভিষেককে সাসপেন্ড করলেন ঋতব্রতরা

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

হরিশ্চন্দ্রপুর ঘোড়াগাড়ি ষ্ট্যান্ডে গজিয়ে ওঠা অবৈধ নির্মাণ ভাঙা শুরু প্রশাসনের

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

রাজ্যে আরও চারটি নতুন মেডিক্যাল কলেজ, উত্তরবঙ্গে এইমস, ঘোষণা অর্থমন্ত্রীর

ইউনেস্কোর নাম ভাঙিয়ে টাকা আয়, দু’সপ্তাহের রক্ষাকবচ পেলেন সস্ত্রীক ইন্দ্রনীল সেন

বারাসত গভর্নমেন্ট কলেজের ভেতর থেকে উদ্ধার প্রচুর পরিমাণে কন্ডোম ও মদের বোতল

নয়াদিল্লির উদ্বেগ বাড়িয়ে আচমকাই চিন সফরে তারেক রহমান