সাবধান! পুজোর VIP পাস নিয়ে চলছে জালিয়াতি, পুলিশের দ্বারস্থ ফোরাম ফর দুর্গোৎসব

Share:

নিজস্ব প্রতিনিধি : পুজোয় মন্ডপে মন্ডপে দর্শনার্থীদের ভিড় হয় নজরকাড়া। রবিবার ষষ্ঠীর দিনবোধন দিয়ে শুরু হয়েছে পুজো। সপরিবারে বাপের বাড়ি এসেছেন উমা। তাঁকে দেখতে দর্শনার্থীদের ভিড় উপচে পড়বে এটাই স্বাভাবিক। কিন্তু পুজোর আবহের মধ্যেও ফাঁদ পেতে রেখেছে প্রতারকরা। পুজোর পাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে প্রতারণা চক্র। বিভিন্ন সংস্থার নাম করে ভুয়ো পাস তৈরি করে চড়া দামে বিক্রি করার অভিযোগ উঠেছে। এবার পুলিশের কাছে দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফোরাম ফর দুর্গোৎসব।

জানা গিয়েছে, হাতিবাগান সর্বজনীন পূজোতে দুর্বোৎসবের পথ নিয়ে ঢুকতে গিয়ে সমস্যায় পড়েন এক যুবক। ৫ টি দেখে সন্দেহ হয় পুজো কমিটির সদস্যদের। যুবকের কাছ থেকে তারা জানতে পারেন ৬০০ টাকার বিনিময়ে ওই পাস তিনি কিনেছেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক অপরিচিত ব্যক্তির কাছ থেকেই সুযোগ পেয়েছিলেন পাসের। সেই পাস বিক্রি করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ৩০০ থেকে ৭০০ টাকার বিনিময়ে বিক্রি করা হয় এই পাস। কেউ যাতে প্রতারণার শিকার না হয় তার জন্য সংস্থার পক্ষ থেকে ইতিমধ্যেই সকলকে সতর্ক করে দেওয়া হয়েছে।

বলা হয়েছে, পাস বিক্রি করা থেকে শুরু করে কেনার সঙ্গে যুক্ত থাকলে আইনি পদক্ষেপ এর মধ্যে করতে হতে পারে। পাস নিয়ে জালিয়াতির ঘটনা স্বীকার করেছেন কমিটির কর্মকর্তারা। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, দেখি তো অভিযোগ এখনও জমা পড়েনি। লিখিত অভিযোগ জমা পড়লে অবশ্যই এই ঘটনার তদন্ত করে দেখা হবে। পাস বিক্রির কোনও পোস্ট দেখা গেলে পুলিশকে জানানোর কথা বলা হয়েছে।

চার সন্তানের বাবার প্রেমের ফাঁদে দুই সন্তানের মা, বিয়ের প্রতিশ্রুতির আড়ালে ভয়াবহ নির্যাতন

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে বাস উল্টে মৃত ৬, আহত ১৯

৩ জেলার উন্নয়ন নিয়ে কল্যাণীতে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী

আধুনিক ফিচার্স সহ Realme লঞ্চ করল শক্তিশালী স্মার্টফোন, জানুন দাম কত

আসছে আইফোন ১৮ প্রো, এবার বদলে যেতে পারে বহু পরিচিত ফিচার

RCB vs GT: বৃষ্টিতে কোয়ালিফায়ার ১ বাতিল হলে IPL ফাইনালে খেলবে কোন দল?

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় আবহাওয়া কেমন?

অবিশ্বাস্য ডিসকাউন্ট Samsung Ultra 5G ফোনে, ২৩ হাজারের বেশি ছাড়ে কেনার সুযোগ

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

শিগগিরই লঞ্চ হতে চলেছে Redmi Turbo 5, জেনে নিন ফিচার

অজান্তেই কিডনির ক্ষতি করছেন না তো? প্রতিদিনের এই ৬ অভ্যাস বদলান এখনই

শান্তিচুক্তি নিয়ে আলোচনার মাঝেই ইরানে হামলা আমেরিকার, ফের যুদ্ধ শুরু?