প্রকাশিত হল ২০১৪ সালের উচ্চ প্রাথমিকের মেধা তালিকা

২০১৪ সালে বিজ্ঞপ্তি প্রকাশ করে উচ্চ প্রাথমিকের যে পরীক্ষা SSC নিয়েছিল, সেই পরীক্ষারই মেধা তালিকা প্রকাশিত হয়েছে বুধবার রাতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ ৯ বছরের অপেক্ষা। ২০১৪ সালে বিজ্ঞপ্তি প্রকাশ করে উচ্চ প্রাথমিকের যে পরীক্ষা School Service Commission বা SSC নিয়েছিল, সেই পরীক্ষারই মেধা তালিকা(Merit List) প্রকাশিত হল বুধবার রাতে। ১৪,৩৩৯ শূন্যপদ থাকলেও প্যানেলভুক্ত এবং অপেক্ষমান প্রার্থী মিলিয়ে মোট ১৩,৩৩৯ জনের নাম প্রকাশিত হয়েছে মেধাতালিকায়। TET-এ প্রাপ্ত নম্বর, Interview-এ প্রাপ্ত নম্বর এবং শিক্ষাগত যোগ্যতার ওপর ভিত্তি করে প্রার্থীদের নামের পাশে আলাদা আলাদা করে নম্বর বিভাজন দেওয়া রয়েছে মেধা তালিকায়। ২০১৪ সালের বিজ্ঞপ্তিতে পরীক্ষা দেওয়া চাকরিপ্রার্থীরা অনেক দিন ধরেই মেধা তালিকা বার করার দাবিতে আন্দোলন চালাচ্ছিলেন। অবশেষে মেধা তালিকা প্রকাশিত হওয়ায় খুশি তাঁরা। 

যদিও চাকরিপ্রার্থীদের একাংশের মতে মেধাতালিকা প্রকাশিত হল মানেই এই নয় যে, তাঁরা চাকরি পেয়ে গিয়েছেন। ৩০ অগস্ট এই সংক্রান্ত মামলার শুনানি রয়েছে কলকাতা হাইকোর্টে(Calcutta High Court)। কার্যত রাজ্যের সর্বোচ্চ আদালতই মেধা তালিকায় নাম থাকা চাকরি প্রার্থীদের ভাগ্যনির্ধারণ করবে। কলকাতা হাইকোর্ট SSC’র তরফে প্রকাশিত এই মেধা তালিকাকে মান্যতা দিলে তবেই চাকরি পাবেন তালিকায় নাম থাকা প্রার্থীরা। এর আগে ২০১৯ সালেও এক বার উচ্চ প্রাথমিকের এই পরীক্ষার মেধাতালিকা প্রকাশ করেছিল SSC। কিন্তু মেধাতালিকায় অনিয়মের অভিযোগ এনে সেই তালিকা বাতিল করে দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়(Justice Abhijit Gangopadhay)। অগাস্ট মাসে এই মামলার শুনানিতে প্রার্থীদের আবার নতুন করে Interview নেওয়ার নির্দেশ দেয় আদালত। সেই নির্দেশ মেনেই চাকরি প্রার্থীদের Interview নিতে মেধাতালিকা প্রকাশ করল School Service Commission।

ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষ, মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের মন্ত্রীর মেয়ে সহ ৪

‘শিল্পের জন্য জমি নিলেই হবে না, গড়তে হবে কারখানা’, শিল্পপতিদের কড়া বার্তা দিলীপের

বারবার সতর্ক করেছিলেন যাত্রীরা, গুরুত্ব দেননি চালক! আগুন লাগার আগে বাসে ঠিক কী ঘটেছিল?

‘ট্রফিটা হাতে তুলে নেবেন’, বিশ্বকাপে বিরাট-রোহিতের খেলার সম্ভাবনা নিয়ে রিঙ্কুর মন্তব্য ভাইরাল

নাচ থেকে দূরে থাকতে বলেছিলেন বাবা-মা, তারপরই মর্মান্তিক পরিণতি ১৬ বছরের ছাত্রীর

রক্ষকই ভক্ষক! মহিলাকে ‘গণধর্ষণের’ অভিযোগে গ্রেফতার দুই পুলিশকর্মী ও দুই CRPF জওয়ান

বৃষ্টি ভেজা সকালে কালীঘাটে মায়ের দর্শনে সস্ত্রীক হাজির গৌতম আদানি

বৃহস্পতিবার সকালে স্ত্রীকে নিয়ে কালীঘাটে পুজো দিলেন শিল্পপতি গৌতম আদানি

দুয়ারে নিম্নচাপ, বৃহস্পতিবারে তুমুল বৃষ্টির পূর্বাভাস কলকাতায়

চলন্ত বাসে অগ্নিকাণ্ডের জেরে ঘুমন্ত অবস্থায় ঝলসে মৃত্যু হল ৯ জনের

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

রেড কার্পেট বিছিয়ে জিনপিংকে অভ্যর্থনা ট্রাম্পের, বাড়ল আমেরিকা-চিনের বাণিজ্যিক সমঝোতার মেয়াদ

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের