স্কুলপড়ুয়া কিশোরকে পিষে দিল লরির চাকা, সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা শহরে

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের কলকাতায় পথদুর্ঘটনার শিকার স্কুলপড়ুয়া। বুধবার সকালে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে মানিকতলার কাছে বেঙ্গল কেমিক্যালস মোড়ে। জানা গিয়েছে, বছর বারোর ওই কিশোর বাবার সঙ্গে বাইকে চেপে স্কুলে যাচ্ছিল। আচমকা পিছন থেকে একটি লরি এসে সজোরে ধাক্কা মারে বাইকটিকে। মুহূর্তের মধ্যে রাস্তায় ছিটকে পড়ে পড়ুয়া। তারপরেই লরির চাকা পিষে দেয় কিশোরকে। এই ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়ে প্রবল চাঞ্চল্য। গুরুতর আহত অবস্থায় পড়ুয়াকে উদ্ধার করে বাইপাস সংলগ্ন এক হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

গত সপ্তাহেই বাসের চাকায় বরানগরে পিষে গিয়েছিল এক স্কুলপড়ুয়া। এদিনও বেপরোয়া গতির শিকার হতে হয়েছে বছর বারোর কিশোরকে। বুধবার সকালে বাবার সঙ্গে বাইকে করে স্কুলে যাচ্ছিল ওই পড়ুয়া। সেই সময়ই দুর্ঘটনার কবলে পড়ে সে। লরি এসে আচমকা ধাক্কা মারে বাইকটিকে। সঙ্গে সঙ্গে বাইক থেকে রাস্তায় ছিটকে পড়ে স্কুলপড়ুয়া। অভিযোগ, স্কুল পড়ুয়া পড়ে গিয়েছে দেখেও ঘাতক লরিটি দাঁড়ায়নি। তখনই চাকার নীচে চাপা পড়ে ওই কিশোর। কিন্তু স্থানীয়রা চালককে ধরে ফেলে।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফুলবাগান থানার পুলিশ। স্থানীয়রাই লরি চালককে পুলিশের হাতে তুলে দেয়। জানা গিয়েছে, আহত কিশোর বিধাননগর মিউনিসিপ্যাল স্কুলের ছাত্র। প্রসঙ্গত, কলকাতার রাস্তায় বারবার পথ দুর্ঘটনার শিকার হতে হচ্ছে স্কুল পড়ুয়াদের। ২০২৪ সালে সল্টলেক এবং বাঁশদ্রোণীতে পথদুর্ঘটনার বলি হতে হয় দুই ছাত্রকে। গত বছর নভেম্বরে সল্টলেকে দু’টি বাসের রেষারেষিতে মৃত্যু হয়েছিল আয়ুষ পাইক নামে এক ছাত্রের। 

কিছুদিন আগেই একটি বেসরকারি বাসের ধাক্কায় মৃত্যু হয় অরণ্য চক্রবর্তী নামেন বছর চোদ্দর এক স্কুল পড়ুয়ার। প্রতিদিনের মতো শুক্রবারও অরণ্য সকালে বিটি রোডের উপর দিয়ে সাইকেল চালিয়ে সিঁথিতে স্কুলে যাচ্ছিল। আচমকা ঘটে ছন্দপতন। রাস্তা পেরোচ্ছিল অরণ্য, সেই সময় পিছন দিক থেকে এসে সজোরে তার সাইকেলে ধাক্কা মারে একটি বেসরকারি বাস। রাস্তাতেই ছিটকে পড়ে অরণ্য। তড়িঘড়ি স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু শেষ রক্ষা হয়নি। আরজি কর হাসপাতালের চিকিৎসকরা কিশোরকে মৃত ঘোষণা করেন।

ধর্মীয় অবমাননার মিথ্যা অভিযোগে এবার বাংলাদেশে গ্রেফতার হিন্দু পুলিশ কর্মী

দুঃসংবাদ ৪ রাশির জাতকদের, বুধের অস্তের কারণে নেমে আসছে অর্থ সঙ্কট

রাহুর নক্ষত্রে সূর্যের গোচর, ধনতেরাস পর্যন্ত সুসময় ৫ রাশির জাতকদের

আট বছরের ছেলেকে শ্বাসরোধ করে খুনের পর নদীতে ছুড়ে ফেলল বাবা, কারণ শুনলে চমকে যাবেন

ডেঙ্গু নিয়ে আগামী তিন সপ্তাহ সাবধান থাকতে পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

‘করওয়া চৌথ’-এ বক্রী পাঁচ গ্রহ, ৪ রাশির জাতকদের জীবনে দুর্দিনের শুরু

৬০ বছরের পুরনো মন্দিরের জমি দখল করে চাষাবাদ জামায়াত নেতার

পুরভোট নিয়ে রণকৌশল সাজাতে বৃহস্পতিতে বৈঠকে বসছেন শুভেন্দু, উপস্থিত থাকবেন শমীক-সুকান্ত

সোশ্যাল মিডিয়ায় ২১ লক্ষের বেশি ফলোয়ার, গ্রামপ্রধান পদে লড়ে মাত্র ৩৩টি ভোট পেলেন নেটপ্রভাবী

ডিলিমিটেশন বাতিলের দাবিতে হাইকোর্টে মামলা দায়ের, কলকাতা পুরসভায় আদৌ ভোট হবে?

লাইসেন্সের বিনিময়ে স্কুলের কাছ থেকে ১০০ কোটি ঘুষ! গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী

চিংড়িঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালু ডিসেম্বরেই, সুখবর দিলেন রেলমন্ত্রী

আচমকা কেন গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করার হুঁশিয়ারি দিলেন কৌস্তভ বাগচি!

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলবেন মুস্তাফিজুর রহমান, বিসিবির কাছে NOC চেয়ে আর্জি