চাকরির মেয়াদ আর এক মাস! অবসাদে আত্মঘাতী ‘যোগ্য শিক্ষিকা’, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: এই মাসটাই শেষ, অগস্টেই চলে যাবে চাকরি। তারপর কি হবে সেই অবসাদে এক এক ‘যোগ্য শিক্ষিকা’ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পুরুলিয়ায়। গোটা এলাকা জুড়েই নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যে শিক্ষিকার মৃত্যু হয়েছে তাঁর নাম ঈপ্সিতা দাস মহাপাত্র (৩৪)। অতিরিক্ত মাত্রায় ঘুমের ওষুধ খাওয়ার ফলেই ঘটেছে মর্মান্তিক ঘটনা। জানা গিয়েছে, ঈপ্সিতার ২০১৬ সালের এসএসসি প্যানেলে নাম ছিল। তিনি পুরুলিয়া-২ ব্লকের একটি উচ্চ মাধ্যমিক স্কুলে দশম শ্রেণি পর্যন্ত বাংলা পড়াতেন।  তবে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় আদালত যে ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে, তাঁদের মধ্যে ছিলেন ঈপ্সিতাও। তিনি পুরুলিয়া শহরের ভাটবাঁধ এলাকার বাসিন্দা।  তারপর ২০২৫ সালে এসএলএসটি পরীক্ষায় মেধা তালিকায় পুনরায় জায়গা করতে না পারায় তাঁর   চাকরির মেয়াদ ছিল চলতি বছরের ৩১ অগস্ট পর্যন্ত। 

আরও পড়ুন: সোনম ওয়াংচুকের অনশনের সমর্থনে ওয়াশিংটনের রাস্তায় নামলেন মার্কিন প্রবাসী ভারতীয়রা

ইপ্সিতার মৃত্যুতে ভেঙে পড়েছেন তাঁর পরিবারের সদস্যরা। তাঁদের ঈপ্সিতা কাউকে ঘুষ দিয়ে চাকরি পাননি। তিনি যোগ্য প্রার্থী ছিলেন। চাকরি হারানোর আতঙ্ক এবং আশঙ্কা তাঁকেই গ্রাস করেছিল। বেশ কিছুদিন থেকে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি।  খেতে হচ্ছিল ঘুমের ওষুধ। গত বৃহস্পতিবার (১৬ জুলাই) বাড়ি থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে। পুরুলিয়া মেডিক্যাল কলেজে ভর্তি করা হলেও শেষ রক্ষা হয়নি। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। 

 

 

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল