স্কুলে স্কুলে Kitchen Garden, বাঁকুড়ায় স্কুল পিছু ৫ হাজার টাকা

বাঁকুড়া জেলার ২৯৩টি স্কুলে তৈরি হবে এই Kitchen Garden। এর জন্য স্কুল পিছু ৫ হাজার টাকা করে বরাদ্দ করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে এবার স্কুলে স্কুলে Kitchen Garden গড়ে তোলার ওপর জোর দিল বাঁকুড়া(Bankura) জেলা প্রশাসন। জেলার ২৯৩টি স্কুলে(Schools) তৈরি হবে এই Kitchen Garden। এর জন্য স্কুল পিছু ৫ হাজার টাকা করে বরাদ্দ করা হয়েছে। ইতিমধ্যে বাঁকুড়ার ৯টি ব্লকে নানা শাকসবজি চাষের জন্য বীজ পাঠিয়েছে রাজ্যের উদ্যান পালন দফতর। সেই শাকসবজি ওইসব স্কুলের Mid Day Meal-এ ব্যবহারও করা হবে। বাঁকুড়া জেলায় প্রায় ৪ হাজার ৯১৭টি স্কুল রয়েছে। তারমধ্যে প্রায় ১৬২৪টি স্কুলে কিচেন গার্ডেন গড়তে অনুমোদন দেওয়া হয়েছে। শহরের স্কুলগুলিতে জায়গার অপ্রতুলতার কারণে Kitchen Garden করতে অসুবিধা হচ্ছে। কিন্তু গ্রামাঞ্চলের স্কুলগুলিতে Kitchen Garden সফলভাবে হচ্ছে।

আরও পড়ুন মুখ ফেরাচ্ছেন বাংলার মেয়েরা, ঘরে ঘরে ধাক্কা বিজেপি’র

বাঁকুড়া জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, চলতি আর্থিকবর্ষে বাঁকুড়ায় Mid Day Meal’র জন্য স্কুলের চত্বরেই Kitchen Garden তৈরির উদ্যোগ নেওয়া হয়। গতবছর প্রথম ধাপে জেলার ৫৯৫টি স্কুলে এই প্রকল্পের জন্য অনুমোদন দেওয়া হয়। দ্বিতীয় ধাপে ৬৭৪টি স্কুলকে দেওয়া হয়। এবার আরও ২৯৩টি স্কুলকে চিহ্নিত করা হয়েছে। এবারে গ্রামাঞ্চলের স্কুলগুলিতে Kitchen Garden তৈরির ওপর জোর দেওয়া হচ্ছে। যেসব স্কুলে পর্যাপ্ত জায়গা রয়েছে, সেখানেই Kitchen Garden তৈরির পরিকল্পনা নেওয়া হচ্ছে। ওই সব স্কুলের Kitchen Garden-এ মরশুমি শাকসবজির চাষ করা হচ্ছে। বিভিন্ন পঞ্চায়েত এলাকায় জৈব সার তৈরি করা হচ্ছে। সেই সব জৈব সার সহায়ক মূল্যে কিনা তা Kitchen Garden’র শাকসবজি চাষে ব্যবহার করা হচ্ছে। ওই স্কুল কর্তৃপক্ষের হাতে আগেই লাউ, টোম্যাটো, বেগুন, শসা, ঝিঙের বীজ তুলে দেওয়া হয়েছে। কিছু কিছু জায়গায় আবার লেবু ও পেঁপে গাছের বীজও সরবরাহ করা হয়েছে। আড়াই থেকে তিন মাসের মধ্যেই এই সবজিগুলির ফলন শুরু হয়ে যাবে। তখন Mid Day Meal-এ সেই সব সবজি রান্না করা হবে।

আরও পড়ুন দলের নেতাকর্মীদের ওপর নজরদারি, Call Center খুলল BJP

স্কুলগুলিতে Kitchen Garden গড়ার জন্য ৫ হাজার টাকা করে বরাদ্দ করা হয়েছে। তা দিয়ে গার্ডেনের অংশ বেড়া দেওয়া সহ অন্যান্য কাজ করা যাবে। এই প্রকল্প প্রসঙ্গে জেলার স্কুলগুলির শিক্ষকরা জানিয়েছেন, Mid Day Meal’র বরাদ্দ অর্থ দিয়ে আগে বাজার থেকে সব কিনে পড়ুয়াদের খাওয়ানো হতো। কিন্তু তা পর্যাপ্ত ছিল না। এখন জেলা প্রশাসনের তরফে ৫ হাজার টাকা দেওয়া হচ্ছে যা দিয়ে স্কুলের মধ্যেই Kitchen Garden গড়ে তোলা হচ্ছে। অনেক স্কুলে ইতিমধ্যেই সেই সব Kitchen Garden থেক সবজি মিলতে শুরু করেছে বিশেষ করে প্রথম ও দ্বিতীয় পর্যায়ের স্কুলগুলিতে। পড়ুয়ারাও কীটনাশকহীন টাটকা সবজি পাচ্ছে Mid Day Meal-এ।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই