একাধিক বিধি মেনে বঙ্গে খুলে গেল স্কুল! টুইট পার্থ’র

এদিন যেহেতু একটা বড় ব্যবধানের পর পড়ুয়ারা স্কুলে আসছে তাই কার্যত সব স্কুলেই কিছু না কিছুর আয়োজন করা হয়েছে পড়ুয়াদের স্বাগত জানাতে। কোথাও চকলেট, আবার কোথাও হাতে গোলাপ ফুল তুলে দিয়ে স্বাগত জানানো হচ্ছে পড়ুয়াদের। কোথাও কোথাও মিলছে পেনের মতো উপহারও।  

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে মঙ্গলবার থেকে খুলে গেল রাজ্যের সব স্কুল। তবে প্রতিটি জায়গাতেই থাকছে কোভিড বিধি মেনে চলার কড়া নিয়ম। কার্যত এদিন থেকেই কোভিড বিধি মেনেই স্কুলে স্কুলে পড়ুয়াদের ক্লাস করাতে হবে প্রতিটি স্কুলকে। তবে পড়ুয়াদেরও মেনে চলতে হবে বেশ কিছু বিধিনিষেধ। যেমন টিফিনের সময়ে খেলা বা একসঙ্গে আড্ডা দেওয়া যাবে না। সবটাই বন্ধ থাকছে আপাতত। পড়ুয়ারা এই বিধি মেনে চলছে কিনা তা দেখার জন্য বেশ কিছু স্কুলে সিসি ক্যামেরাও বসানো হয়েছে। যেখানে সিসি ক্যামেরা নেই সেখানে টিফিনের সময়ে ‘ফ্লাইং টিচার’ থাকবেন। তাঁরাই এই বিষয়টি নজরে রাখবেন। একইসঙ্গে এদিন যেহেতু একটা বড় ব্যবধানের পর পড়ুয়ারা স্কুলে আসছে তাই কার্যত সব স্কুলেই কিছু না কিছুর আয়োজন করা হয়েছে পড়ুয়াদের স্বাগত জানাতে। কোথাও চকলেট, আবার কোথাও হাতে গোলাপ ফুল তুলে দিয়ে স্বাগত জানানো হচ্ছে পড়ুয়াদের। কোথাও কোথাও মিলছে পেনের মতো উপহারও।  

মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে, এদিন নবম ও একাদশ শ্রেনীর ক্লাস শুরু হয়েছে সকাল ১০টা থেকে। দশম ও দ্বাদশের ক্লাস শুরু হয়েছে ১১টা থেকে। ক্লাস শুরুর আধঘণ্টা আগে স্কুলে হাজির হতে হয়েছিল সব পড়ুয়াদের। সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের পাশাপাশি এদিন থেকেই রাজ্যে সব বেসরকারি স্কুলও খুলে গিয়েছে। তবে, ক্যালকাটা গালর্স, ডন বস্কো, ডিপিএস রুবি পার্ক, ফিউচার ফাউন্ডেশনের মতো বহু স্কুলে আজ শুধু নবম ও একাদশ শ্রেণির ক্লাস শুরু হল। সাউথ পয়েন্টে ক্লাস শুরু হল শুধু দশমের। যদিও লা মার্টিনিয়ার, বালিগঞ্জ শিক্ষা সদনের মতো স্কুলে নবম থেকে দ্বাদশ পর্যন্তই ক্লাস হবে। ইতিমধ্যেই সব স্কুল স্যানিটাইজেশন করে দেওয়া হয়েছে তবে এদিন থেকে প্রতিটি স্কুলই যাতে নিয়মিত স্যানিটাইজড করা হয় সেদিকেও নজর রাখছে পর্ষদ। ক্লাসের মধ্যে দূরত্ব-বিধি বজায় রাখতে মেঝেয় গোল দাগ ও ক্লাসঘরের বেঞ্চে আসন মার্কিং করতে বলে দেওয়া হয়েছে পর্ষদ থেকে প্রতিটি স্কুলকেই। একইসঙ্গে স্কুলের বাইরে যাতে আবর্জনা না জমে, তার জন্য সতর্ক করা হয়েছে রাজ্যের পুরসভা ও পঞ্চায়েতগুলিকেও।

তবে স্কুল পড়ুয়াদের যাতায়াতের ক্ষেত্রে অভিভাবকেরা কিছুটা হলেও চিন্তায় ছিলেন। বিশেষ করে লোকাল ট্রেনে স্কুল পড়ুয়ারা উঠতে পারবেন কী পারবেন না ও ফ্রি পাস আগের মতোন পাবে কী পাবে না তা নিয়ে উদ্বেগ ছড়িয়েছিল। সেই সমস্যার সমাধান ঘটিয়ে রেলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে সব লোকাল ট্রেনের উঠতে পারবে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়ারা। পড়ুয়ারা আগে যে পদ্ধতিতে ফ্রি পাস পেত, এবারও সেই একই পদ্ধতিতে ফ্রি পাস পাবে। তবে আগে স্কুলের প্রধান শিক্ষক ও কলেজের অধ্যক্ষরা রেলের কাছে পাসের জন্য আবেদন করতেন। রেল সেই মতো ফর্ম দিত, যা নিয়ে পড়ুয়ারা স্টেশনের বুকিং কাউন্টারে এসে ফ্রি পাস নিতেন। স্কুল ও কলেজের সেই ফর্ম শেষ হলে পুনরায় আবেদন করে আবার তা সংগ্রহ করত কর্তৃপক্ষ। লকডাউনের আগে দেওয়া ফর্ম থাকলে স্কুল বা কলেজ কর্তৃপক্ষ তা পড়ুয়াদের দিতে পারেন। শেষ হলে কাউন্টার পার্ট জমা দিয়ে ফের ফর্ম নিতে হবে তাঁদের। একই সঙ্গে এদিন পুলকারইও নামতে চলেছে রাস্তায়। তাই কলকাতায় কিছুটা হলেও রাস্তায় গাড়ির চাপ বাড়তে চলেছে। প্রাক কোভিডকালে কলকাতা ও সংলগ্ন এলাকায় হাজার তিনেক স্কুলবাস চলত। পুলকারের সংখ্যাও ছিল তার আশপাশে। এছাড়াও রেজিস্টার্ড নয় এমন গাড়ি রয়েছে হাজার খানেক। সব মিলিয়ে প্রায় হাজার সাতেক গাড়ি পড়ুয়াদের নিয়ে নিয়মিত যাতায়াত করত। তবে এদিন যেহেতু সব শ্রেনীর ক্লাস চালু হচ্ছে না বা সবার উপস্থিতি বাধ্যতামূলক নয় তাই পড়ুয়াদের জন্য ঠিক কত গাড়ি রাস্তায় নামবে, তা স্পষ্ট নয়।

গাড়ির মালিকদের বক্তব্য, মূলত নিচু ক্লাসের পড়ুয়ারাই স্কুলবাস ও পুলকারে যেত। তাদের ক্লাস যেহেতু চালু হচ্ছে না তাই রাস্তায় পুলকার কমই নেমেছে। তবে লালবাজার মনে করছে, শহর ও শহরতলিতে এদিন থেকেই অতিরিক্ত প্রায় ৯০০ স্কুলবাস পথে নামছে। সেই সঙ্গে পুলকার ও ৫০০-৬০০ গাড়ি। সব মিলিয়ে অতিরিক্ত হাজার দু’য়েক গাড়ি পথে নামছে বলে কলকাতা পুলিশ ধরে নিয়েছে। লালবাজারের তরফে ট্র্যাফিক গার্ডগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে যান নিয়ন্ত্রণে বিশেষ গুরুত্ব দিতে হবে। কলকাতা পুলিশের ডিসি (ট্র্যাফিক) অরিজিৎ সিনহা এই বিষয়ে জানিয়েছেন, ‘সব রকম প্রস্তুতি রয়েছে। কেউ সাহায্য চাইলে তার জন্য প্রস্তুত পুলিশকর্মীরা। স্কুলবাসের চালক ও হেল্পারদের করোনা টিকার দু’টি ডোজ বাধ্যতামূলক করা হয়েছে। বাসে দূরত্ববিধি মেনে পড়ুয়ারা বসবে।’ উল্লেখ্য এদিন টুইট করে স্কুল পড়ুয়াদের শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…

খালি পেটে চা কফি না ফলের রস? দিনের শুরুতে কোন খাবার শরীরের জন্য উপকারী

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ