বিয়ের আসরে প্রথম স্ত্রী দেখেই দে দৌড় যুবকের

সঙ্গে আবার দুই শিশু সন্তান

Share:

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: সব কিছু ঠিকঠাকই চলছিল। একে একে অতিথিরা আসতে শুরু করে। বক্সে বাজছে সানাই। চারিদিকে একবারে খুশির মেজাজ। ওদিকে হালুইকরেরা ব্যস্ত রান্নার কাজে। এমন সময় ঘটল বিপদ। বিয়ের আসরে সটান হাজির প্রথম পক্ষের স্ত্রী। সঙ্গে আবার দুই শিশু সন্তান। গ্রেফতারি এড়াতে বিয়ের আসর ছেড়ে দে দৌড়।

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আসানসোলের হাটন রোডের একটি হোটেলে। স্থানীয় সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, পাত্রের নাম পঙ্কজ পাসওয়ান। বাড়ি আসানসোলের বুধা এলাকায়। সেখানকার এক তরুণীর সঙ্গে পঙ্কজের বিয়ে হওয়ার কথা ছিল। বিয়ের জন্য যাবতীয় প্রস্তুতি সেরে রাখা হয়। বর-কনে বিয়ের পিঁড়িতে উঠবে উঠবে করছে। এমন সময় সেখানে হাজির প্রথম পক্ষের স্ত্রী।

স্থানীয় সুত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, ওই মহিলা বিয়ের আসরে ঢুকে রীতিমতো চিৎকার জুড়ে দেন। তাকে বলতে শোনা যায়, নিজেকে ওই মহিলা পঙ্কজের স্ত্রী বলে পরিচয় দেন। মহিলার বয়ান অনুসারে, তিনি বিহারের জামুইয়ের বাসিন্দা। পঙ্কজের সঙ্গে তাঁর সাত বছর আগে বিয়ে হয়েছিল। সঙ্গে থাকা দুই শিশু পঙ্কজেরই বলে মহিলা দাবি করেন।

মহিলার বয়ান অনুযায়ী, প্রায় চারমাস আগে পঙ্কজ তাঁকে এবং দুই সন্তানকে বাপের বাড়ি রেখে এসেছিলেন। কিছুদিন আগে মহিলা শোনেন পঙ্কজ দ্বিতীয়বার বিয়ে করতে চলেছে। তখনই তিনি আসানসোল রওনা দেন। সারারাত কাটিয়েছেন স্টেশন না খেয়ে। বিয়ের আসরে দাঁড়িয়ে ওই মহিলা পঙ্কজের বিরুদ্ধে থানায় অভিযোগ রুজু করার হুমকি দিলে পঙ্কজ সেখান থেকে এক নিশ্বাসে দৌড় দেয়।

আরও পড়ুন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গায়েব ৬ লক্ষ টাকা! কাঠগড়ায় পাত্র

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়