বিজেপি – আরএসএসের সভা ঘিরে  উত্তাল বিশ্বভারতীর ক্যাম্পাস

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ছড়াল উত্তেজনা। শুক্রবার  বিজেপি এবং আরএসএস নেতাদের নিয়ে আলোচনা সভা করে উত্তাল পরিস্থিতি  তৈরি হয় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে। এদিন  বিশ্বভারতীর লিপিকা প্রেক্ষাগৃহে বাংলা-সহ পাঁচটি ভাষাকে ‘ধ্রুপদী’ ভাষার স্বীকৃতি দেওয়াকে কেন্দ্র করে একটি আলোচনা সভা চলছিল ৷ সূত্রের খবর, সেই সভায় বিজেপি নেতারা  উপস্থিতি ছিলেন।  আর তাই বিক্ষোভ দেখাতে শুরু করে বাম ছাত্র সংগঠন এসএফআই।

শুধু তাই নয় এদিন বিক্ষোভরত পড়ুয়াদের সামাল দিতে  রীতিমতো ধস্তাধস্তি বেঁধে যায় বিশ্বভারতীর নিরাপত্তারক্ষীদের ৷ বিক্ষোভরত পড়ুয়াদের দাবি, বর্তমানে বিশ্বভারতী আরএসএস এবং বিজেপির আঁতুড় ঘরে পরিণত হয়েছে। তাই বিশ্বভারতীকে নিয়ে তৈরি হওয়া এই রাজনীতিকরণ মেনে নেওয়া হবে না। সেইজন্য এদিন বিশ্বভারতীর প্রাঙ্গনে বিক্ষোভ দেখাতে শুরু করে পড়ুয়ারা।

উল্লেখ্য, ২০২৪ সালের ৩  অক্টোবর বাংলা ভাষা-সহ মারাঠি, অসমিয়া, পালি ও প্রাকৃত ভাষাকে ‘ধ্রুপদী’ ভাষার স্বীকৃতি দিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ ফলে এই ভাষাগুলি নিয়ে আলোচনা করতে  এদিন বিশ্ববিদ্যালয়ের লিপিকা প্রেক্ষাগৃহে শুরু হয় আলোচনা। আর তখনই চলে বিক্ষোভ। তবে এদিনের বিষয় নিয়ে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। বলা বাহুল্য, এই প্রথম নয় এরআগেও কাধিকবার বিজেপি এবং আরএসএসের নেতাদের নিয়ে এনে আলোচনা সভা করায় বিশ্বভারতীর ক্যাম্পাসে শুরু হয়েছিল বিক্ষোভ।

ভাঙবে না, হবে নরম ও সুস্বাদু! ঘরেই বানান পারফেক্ট পঞ্জাবি মিসসি রুটি

ত্বিশার বাইপোলার ও সম্পর্কে টানাপোড়েন নিয়ে স্বামীর দাবি খতিয়ে দেখছে সিবিআই

UIDAI-এর বড় ঘোষণা, বন্ধ হচ্ছে পুরনো ‘আধার’ অ্যাপ!

ভারী ব্যাগ বহনের দুশ্চিন্তা শেষ, কেনাকাটায় গ্রাহকদের জন্য মিলবে বিশেষ পরিষেবা

ফের বাংলাদেশে ফেরার হিড়িক, বাক্স-প্যাঁটরা নিয়ে হাকিমপুর সীমান্তে ভিড়

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকাকে দিতে হবে অথবা ধ্বংস করতে হবে, কড়া বার্তা ট্রাম্পের

বলিউডে নিষিদ্ধ হওয়ার পর প্রথম জনসমক্ষে রণবীর, ক্যামেরা দেখেই মুখ ঢাকলেন নায়ক

হাতি ও গন্ডারের লড়াইয়ের মাঝে পড়ে বেঘোরে প্রাণ গেল মাহুতের সহযোগীর

৩ জেলার উন্নয়ন নিয়ে কল্যাণীতে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় আবহাওয়া কেমন?

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

মোথাবাড়ি কাণ্ডের গ্রেফতার আরও ১৫, তদন্তে গতি NIA-র

যেকোনও উপায়ে হরমুজ প্রণালি খোলার হুঁশিয়ারি মার্কো রুবিওর

সাফ মহিলা চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে ১১-০ গোলে হারাল ভারতীয় মহিলা দল