‘আমাকে ফাঁসানো হয়েছে’, মেডিক্যাল পরীক্ষার সময় বিস্ফোরক মন্তব্য শাহজাহানের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বর্তমানে ইডির হেফাজতে রয়েছেন শেখ শাহজাহান। এই হেফাজতে থাকাকালীন সময় ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন তিনি। বুধবার মেডিক্যাল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছিল সন্দেশখালির তৃণমূল নেতাকে। আর তখন উঁচু স্বরে শাহজাহান বলেন,’ সব মিথ্যে! আমাকে ফাঁসানো হয়েছে।‘ এছাড়াও ইডির আধিকারিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা প্রকাশ করেছেন শাহজাহান।

ইডির তরফে জানান হয়েছে শাহজাহান স্বীকার করেছেন মাছের ব্যবসা ছাড়া তাঁর আর অন্য কিছুতে যুক্ত ছিলেন না।  ইডি হেফাজতে থেকে সন্দেশখালির ‘বাঘের’ দাবি,  তিনি সারা জীবন মানুষের স্বার্থে কাজ করছেন।  পাশাপাশি তিনি আরও দাবি করেছেন, ‘এই পুরো ঘটনাটি রাজনৈতিক চক্রান্ত। তাঁর সঙ্গে এলাকার বাসিন্দাদের ভাল সম্পর্ক ছিল। কারুর কাছ থেকে জমি দখল করিনি। সকলের পাশে থাকতাম।‘  তবে কারা ষড়যন্ত্র করতে পারে শাহজাহানের বিরুদ্ধে! সন্দেশখালির নেতা ইঙ্গিত দিলেও মুখে কারও নাম নেননি।

উল্লেখ্য, রেশন দুর্নীতির তদন্তে গত ৫ জানুয়ারি সন্দেশখালির সরবেড়িয়ায় বহিষ্কৃত তৃণমূল নেতা শেখ শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে জনরোষের মুখে পড়েন ইডির আধিকারিকরা। গ্রামবাসীদের তাড়া খেয়ে পালিয়ে বাঁচেন কেন্দ্ৰীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ওই ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতি। দীর্ঘ ৫৫ দিন পলাতক থাকার পরে রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হন শেখ শাহজাহান। তাঁকে গ্রেফতারের পরেই হাইকোর্টের নির্দেশে এই ঘটনার তদন্ত শুরু করে সিবিআই । ইতিমধ্যেই এই কাণ্ডে  তদন্ত শুরু করেছে  কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 

শুক্রবারে ৪ রাশির জাতকদের সুখবর, অর্থলাভের যোগ কাদের?

‘গুরুত্বপূর্ণ কাজ মিটল’, রাজ্যসভায় প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল পাস হওয়ার পরেই বার্তা মোদির

লোকসভার পর রাজ্যসভাতেও পাস ‘প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল’, ওয়াকআউট বিরোধীদের

তিনটি F-35 যুদ্ধবিমান ধ্বংস নিয়ে ইরানের দাবি খারিজ করল মার্কিন সেনা

জর্ডানে হামলা চালিয়ে ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি আইআরজিসি’র

সকাল নাকি সন্ধ্যা? মন্দির দর্শনের শুভ সময় কোনটি? জানুন…

মধুমেহতে আক্রান্তদের ভাত-মধু-গুড় আদৌ নিরাপদ? গ্লাইসেমিক ইনডেক্স নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?

চল্লিশের পর নতুন সম্পর্কে জড়িয়েছেন? জেনে নিন মসৃণভাবে এগিয়ে যাবেন কিভাবে?

‘শ্বশুরবাড়ির লোকজনের মানসিকতা কখনও বদলাবে না’, গঞ্জনার হাত থেকে মুক্তি পেতে আত্মঘাতী শিক্ষিকা

নাবালিকাকে অপহরণ-খুনে অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে গণধোলাই দিলেন চিকি‍ৎসক-নার্সরা

বাস্তবের ‘দৃশ্যম’, সায়ানাইড খাইয়ে খুন, তার পর স্বামীর দেহ কারখানায় পুঁতে রাখলেন স্ত্রী

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী