শান্তিপুরে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

Share:

নিজস্ব প্রতিনিধি,শান্তিপুর: ছেলের মৃত্যুর শোকে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারের। ঘটনাটি ঘটেছে, নদীয়ার শান্তিপুর থানার(Shantipur P.S.) ফুলিয়া বুইচা বসাকপাড়া এলাকায়। মৃত ব্যক্তির নাম গৌরাঙ্গ বসাক, বয়স আনুমানিক ৪৮ বছর। রবিবার সকালে বাড়ির তাঁত ঘরের ভেতরে ওই ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ দেখতে পায় পরিবারের লোকজন। মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে(Shantipur State General Hospital)।

সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ হাসপাতালে গিয়ে মৃত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পাঠায় ময়নাতদন্তে। পরিবারের দাবি, ওই ব্যক্তি গত ১৮ বছর ধরে ব্যাঙ্গালুরুতে একটি বেসরকারি সংস্থায় সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ কর্মরত ছিলেন। গত এক বছর আগে তার একমাত্র পুত্র সন্তানের মৃত্যু হয়।তারপর থেকেই বেঙ্গালুরু থেকে ফিরে বাঁকুড়ার শশুর বাড়িতে থাকতেন স্ত্রীকে নিয়ে। একমাস আগে শান্তিপুর(Shantipur) ফুলিয়ায় নিজের বাড়িতে ফিরে আসে সে ।

আর এখান থেকে বসেই অনলাইনে (On Line)ইঞ্জিনিয়ারিং এর কাজ করতেন। কিন্তু ছেলের মৃত্যুর পর থেকে সবসময় অন্যমনস্ক হয়ে থাকতেন গৌরাঙ্গ বসাক। তবে এই আত্মঘাতীর পেছনে মানসিক অবসাদের কারণ বলে মনে করছেন গৌরাঙ্গ বসাকের পরিবার। ইতিমধ্যেই গোটা ঘটনা তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২