দ্বিতীয়বার ফের ইডির হাজিরা এড়ালেন শেখ শাহজাহান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সন্দেশখালি কাণ্ডে এখনও পর্যন্ত অধরা শেখ শাহজাহান। দ্বিতীয়বার ফের ইডির হাজিরা এড়ালেন শাহজাহান। বুধবার সকাল ১১ টা নাগাদ ইডির দফতরে তাকে হাজিরা দেওয়ার নির্দেশ  দেওয়া হয়েছিল । তাই এদিন সকাল থেকেই সিজিও কমপ্লেক্সে ছিল কঠোর নিরাপত্তা। তবে এদিনও হাজিরা দিলেন না শেখ শাহজাহান।

টানা ৩২ দিন ধরে নিখোঁজ শাহজাহান। কিন্তু  কখন অডিও পাঠিয়ে আবার কখন ফেসবুকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন শেখ শাহজাহান। তবে কোথায় আছেন তিনি ? তা এখনও পর্যন্ত অধরাই রয়েছে। তাঁকে ধরতে ইতিমধ্যেই লুক আউট নোটিস জারি করা হয়েছে। তবুও মিলছে না খোঁজ।

উল্লেখ্য, রেশন দুর্নীতিকাণ্ডে গত ৫ই জানুয়ারি সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহাজনের বাড়িতে তল্লাশি চালায় ইডির আধিকারিকরা। তালা ভেঙে শাহাজনের বাড়িতে  তাঁরা তল্লাশি চালায়। সেইসময় গ্রামবাসীদের হামলার মুখে পড়েন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি’র আধিকারিকেরা। কয়েকশো গ্রামবাসী লাঠি, পাথর, ইট নিয়ে চড়াও হন ইডি ’র অফিসার এবং সশস্ত্র কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ওপর। সেই হামলার ঘটনায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আহত না হলেও ৩ ইডি আধিকারিক বেশ ভালই জখম হন। তাঁদের হাসপাতালেও ভর্তি করাতে হয়। এই ঘটনার পরেই গত ২৯ জানুয়ারি সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তলব করা হয়। আর সেইসময় শাহজাহান সেই তলব এড়িয়ে যায়। এরপরেই ৭ ই ফেব্রুয়ারি ফের তাঁকে তলব করে ইডির আধিকারিকরা।  আর দ্বিতীয়বার হাজিরা এড়ানোর পর  কি ফের শাহাজনকে ইডি তলব করবে? সেটাই এখন দেখার।

বিশ্বমঞ্চে ঝড় তুলতে প্রস্তুত ভারতে তৈরি Harley-Davidson Sprint 440

ত্রিগ্রহী যোগে ৪ রাশির ভাগ্যবদল, উপচে পড়বে ধনসম্পদ

ধূমপান ছাড়লেও শেষ রক্ষা নেই? হতে পারে ফুসফুসের ক্যানসার!

ধনতেরাসকে কেন ‘ধন ত্রয়োদশী’ বলা হয়? জানুন এই নামকরণের রহস্য!

বাতের ব্যথায় ওষুধও ব্যর্থ? রিউমাটয়েড আর্থ্রাইটিসে মিলবে সমাধান!

বৃষ্টি পড়লেই কালীপুজোর মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ, নির্দেশ কলকাতা পুলিশের

রেল প্রকল্পের জন্য বাস্তুহারা হওয়ার আশঙ্কায় সুরুলিয়া গ্রামের বাসিন্দারা, চাইছেন সমাধান

ঘর থাকবে সতেজ ও দূষণমুক্ত! বাড়িতে লাগান এই ৬টি ইন্ডোর প্ল্যান্ট

‘ভাইপো ভাইপো কেন করছেন? এখনও সময় হয়নি,’ অভিষেকের গ্রেফতারি প্রসঙ্গে বললেন শুভেন্দু

‘নিখুঁতভাবে এসআইআর হলে আরও ৩০ লক্ষ নাম বাদ পড়ত’, দাবি শমীকের

‘প্রতিবাদের নামে কোনও জায়গা দখল করে রাখা যায় না,’ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

চাঁদনি রাতে রূপসী রিশপ, পাইন বনের ছায়ায় কাঞ্চনজঙ্ঘার মায়াবী রূপ!

ধনতেরাসে কেনাকাটার আগে সাবধান! সংসারে অশান্তি এড়াতে ভুলেও ৫ জিনিস আনবেন না ঘরে

বন্ধুকে খুনের পর রোজ স্বপ্নে আসত তার আত্মা, ভয়ে থানায় আত্মসমর্পণ করল যুবক