সিঙ্গুরে মাঠে নেমে আলু চাষের খোঁজ শিবরাজের, ‘নাটক’ বলছে তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি: সিঙ্গুরের মাটিতে ফের রাজনৈতিক তরজা তুঙ্গে। গলায় গামছা জড়িয়ে মাঠে নেমে আলু চাষের খোঁজ নিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান, আর তার মন্তব্য ঘিরেই বিজেপি–তৃণমূলের মধ্যে শুরু হলো নতুন বাকযুদ্ধ। একদিকে কৃষকদের দুর্দশা ও কেন্দ্রীয় প্রকল্প বঞ্চনার অভিযোগ, অন্যদিকে বিজেপির বিরুদ্ধে পাল্টা তোপ তৃণমূলের। সিঙ্গুরে ভোটের আবহে উত্তাপ আরও বাড়ল। 

সিঙ্গুরে আলু চাষের পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার বিজেপি প্রার্থী অরূপ দাস ও দলীয় কর্মীদের সঙ্গে টাটার মাঠ পরিদর্শনে যান কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। মাঠে নেমে কৃষকদের সঙ্গে কথা বলেন তিনি এবং সিঙ্গুরের জমি ও কৃষি পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। শিবরাজ সিং চৌহান দাবি করেন, বহু বছর পেরিয়ে গেলেও সিঙ্গুরের জমির পূর্ণাঙ্গ উন্নয়ন হয়নি। তাঁর বক্তব্য, শিল্পও গড়ে ওঠেনি, আবার কৃষিরও প্রত্যাশিত উন্নতি হয়নি। তিনি বলেন, রাজ্য সরকার চাইলে জমির চরিত্র বদলে আরও উর্বর করে কৃষকদের সুবিধা দিতে পারত, কিন্তু তা করা হয়নি।

আরও পড়ুন: হুমায়ুনের ভিডিও ফাঁস হতেই ব্যাপক ভাঙন দলে, ব্লক সভাপতি–সহ একাধিক নেতা তৃণমূলে

পশ্চিমবঙ্গ দেশের অন্যতম বৃহৎ আলু উৎপাদক রাজ্য বলেও উল্লেখ করেন তিনি। তাঁর অভিযোগ, কেন্দ্রের ভর্তুকিযুক্ত কৃষি প্রকল্পে অংশ নিতে রাজ্য সরকার প্রয়োজনীয় আবেদন করেনি। ডিজিটাল এগ্রিকালচার মিশনের মতো কেন্দ্রীয় উদ্যোগও রাজ্যে কার্যকর করা হচ্ছে না বলেও দাবি তাঁর।

অন্যদিকে, তৃণমূল নেতা বেচারাম মান্না শিবরাজের বক্তব্যের তীব্র বিরোধিতা করেন। তিনি বলেন, কৃষিমন্ত্রী সিঙ্গুরের বাস্তব পরিস্থিতি না জেনেই মন্তব্য করেছেন। তাঁর দাবি, যেখানে শিবরাজ মন্তব্য করেছেন সেটি কৃষিজমি নয়, শিল্পপতির জমি। তিনি অভিযোগ করেন, ভোটের আগে বিজেপি মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াতে মাঠে নেমেছে। কখনও বাজারে গিয়ে মাছ কিনছেন আবার কখনও গ্রামে গ্রামে গিয়ে সবজি কাটছেন। ভোটের আগে নাটক শুরু করছেন

বেচারাম আরও বলেন, রাজ্য সরকার ইতিমধ্যেই কৃষকদের কাছ থেকে কুইন্টাল প্রতি প্রায় ৯৫০ টাকা দরে আলু কিনছে। তাঁর পাল্টা প্রশ্ন, বিজেপি শাসিত রাজ্যগুলোতে সরকারিভাবে আলু কেনা হচ্ছে কি? পাশাপাশি রেলমন্ত্রকের বিরুদ্ধে আলু পরিবহণে পর্যাপ্ত রেক না দেওয়ার অভিযোগও তোলেন তিনি।সিঙ্গুরকে ঘিরে এই রাজনৈতিক সংঘাত ভোটের মুখে নতুন মাত্রা পেল, আর এখন নজর কৃষকদের রায়ে।

গরমে ভিন্ন স্বাদ উপভোগ করতে চান? ঘরেই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর কলার আইসক্রিম

জম্মু-কাশ্মীরের রাজৌরিতে হড়পা বানে মৃত ১১, ভেসে গেল বহু গাড়ি

বিয়ের জন্যে চাপ দেওয়ায় বিষের ইঞ্জেকশন দিয়ে নার্স-প্রেমিকাকে খুন, গ্রেফতার প্রেমিক

দুপুরের খাবার মুখে রুচছে না? বিকেলের টিফিনের পাতে রাখুন গরম গরম ফাফড়া!

ভিসা শেষ হলেও শহরে থাকছেন বিদেশিরা! গ্রেফতার করবে কলকাতা পুলিশ

অজগরের বদলে পিৎজা, এই রেস্তোরাঁয় চমকে দেওয়া অফার

চড়া দামে সোশ্যাল মিডিয়া পোস্ট বিক্রি করবেন ট্রাম্প, কত আয় হবে জানেন?

‘১৫ ঘন্টা কাজে বাধ্য করা, মেলেনি পারিশ্রমিক, জুটছে মারধর’, ওমানে গিয়ে আটকে ভারতীয় তরুণী

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু-কাশ্মীর, আপাতত স্থগিত অমরনাথ যাত্রা

চিকিৎসার নামে সোনমকে হাসপাতালে ‘আটকে’ রাখার দাবি! দিল্লি হাইকোর্টের দ্বারস্থ স্ত্রী

আজ কলকাতায় অমিত শাহ, রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

রোজ গাজর খেলেই মিলতে পারে উপকার! চোখ থেকে হৃদ্‌যন্ত্র সুস্থ রাখবে এই সবজি

সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন, শুভমনদের বার্তা ভারতীয় ক্রিকেট বোর্ডের

দুপুরের ভাতে জমে ক্ষীর! রইল জিভে জল আনা ইলিশ মাছের মাখা রেসিপি