হুমায়ুনের ভিডিও ফাঁস হতেই ব্যাপক ভাঙন দলে, ব্লক সভাপতি–সহ একাধিক নেতা তৃণমূলে

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ হুমায়ুন কবীর বরাবরই বিতর্কিত নেতা। এবার অভিযোগ উঠেছে, বিজেপির হয়ে কাজ করছেন। তাও আবার বিধানসভা নির্বাচনে মুখে। এবার সোশ্যাল মিডিয়ায় একটি বিস্ফোরক ভিডিও ফাঁস হয়ে গিয়েছে। ওই ভিডিও’‌য় হুমায়ুনকে নিজের মুখেই বলতে শোনা গিয়েছে, যে কোনও মূল্যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে চান। তার জন্য বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে তাঁর কথাও হয়েছে। এমনকী প্রধানমন্ত্রীর দফতরের সঙ্গেও কথা হয়েছে। যদিও ওই ভিডিও’‌র সত্যতা যাচাই করেনি ‘‌এই মুহূর্তে’‌ বাংলা ডিজিটাল। আর এই ভিডিও ফাঁস হতেই ভাঙনের মুখে পড়ল সদ্যোজাত দলটি। ভোটের মুখে আজ, বৃহস্পতিবার আম জনতা উন্নয়ন পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন মুর্শিদাবাদের একাধিক নেতা।

এদিকে ওই ভিডিও’‌য় শোনা যায়, হুমায়ুন আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপিকে সাহায্য করার জন্য ১০০০ কোটি টাকা এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির কাছে চাইছেন। প্রকাশ্যে আসা ভিডিও-টি কোনও এক বিজেপি নেতার সঙ্গে হুমায়ুনের কথোপকথনের। ওই কথোপকথনে হুমায়ুন বলছেন, ‘‌যে কোনও মূল্যে আমি মমতাকে সরাতে চাই। শুভেন্দু অধিকারীর সঙ্গে আমার কথা হয়েছে। তিনি আমাকে বলেন দিল্লি নিয়ে গিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলাপ করিয়ে দেবেন। আমার প্রধানমন্ত্রীর দফতরের সঙ্গেও কথা হয়েছে।’‌ আর স্টিং অপারেশনের ওই ভিডিও সামনে চলে আসায় হুমায়ুন কবীরের দল ছেড়ে তৃণমূলে যোগ দেন আম জনতা উন্নয়ন পার্টির সাগরদিঘি ব্লক সভাপতি আবু বক্কার। আর মিমের সাগরদিঘি ব্লক সভাপতি মইনুল হকও।

অন্যদিকে ওই ভিডিও’‌তে হুমায়ুনকে আরও বলতে শোনা যায়, ‘‌প্রধানমন্ত্রীর দফতর থেকেই আমাকে বলা হয়, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের সঙ্গে কথা বলতে। মোহন যাদবজির সঙ্গে আমার নিয়মিত কথা হচ্ছে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গেও কথা হয়েছে।’‌ তৃণমূলে যোগ দিয়ে আবু বাক্কার বললেন, ‘‌সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী বায়রন বিশ্বাস যেভাবে সাধারণ মানুষের জন্য উন্নয়নের কাজ করে চলেছেন সেটা দেখে আমি আপ্লুত। দাদার পাশে থেকে মানুষের জন্য কাজ করতেই তৃণমূলে যোগ দিলাম। সম্পূর্ণ নিজের ইচ্ছায় এসেছি। আমি জানি, সাগরদিঘির মানুষ দু’হাত তুলে বায়রন বিশ্বাসকে আশীর্বাদ করে আবারও জিতিয়ে আনবেন।’‌

এছাড়া আজই সাগরদিঘিতে তৃণমূলে ঘর ওয়াপসি হল মিম দলের ব্লক সভাপতির। বিধানসভা নির্বাচনে এই রাজ্যে হুমায়নের দলের সঙ্গে জোট করে প্রতিদ্বন্দ্বিতা করছে মিম। একবছর আগে অভিমান করে তৃণমূল ছেড়েছিলেন সাগরদিঘির নেতা মইনুল হক। তার পরে তিনি মিম দলের ব্লক সভাপতি পদে আসীন হন। আবু বক্কারের সঙ্গে মইনুলও সাগরদিঘির বিদায়ী তৃণমূল বিধায়ক বায়রন বিশ্বাসের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন। মইনুল হকের বক্তব্য, ‘‌উন্নয়নের মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকতেই তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। সাগরদিঘির নানা জায়গায় ঘুরে দেখেছি, মানুষ দু’হাত তুলে তৃণমূল প্রার্থীকে সমর্থন করছেন। কারণ তাঁরা জানেন, রাজ্যে উন্নয়ন একমাত্র তৃণমূলই করতে পারে।’‌

সমস্যা কাটিয়ে নৈহাটির বড় মায়ের মন্দিরে আবার শুরু হল ভোগ বিতরণ

অবশেষে কাটল অচলাবস্থা, ঝালদা পুরসভার নয়া পুরপ্রধান হলেন বিজয় কান্দু

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

সাইকেল থেকে নেমে গৌরাঙ্গ সেতু থেকে ঝাঁপ যুবকের, স্পিডবোট নামিয়ে তল্লাশি পুলিশের

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

‘কার্ল মার্ক্সের উক্তির উপর চুনকাম করতে পুরকর্মীদের সঙ্গে পুলিশ আসবে জানতাম না’: যাদবপুরের উপাচার্য

অপারেশন সিঁদুরে সামলেছেন দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে