যত কাণ্ড কয়লা নিয়ে, ঝাড়খণ্ডবাসীর গুলিতে মৃত বঙ্গের যুবক

বহিরাগতের গুলিতে মৃত্যু হয়েছে স্থানীয় বাসিন্দা তথা কয়লা খাদানের ড্রিলিং ম্যান ধনা শেখের।

Share:

নিজস্ব প্রতিনিধি: কয়লা খাদান বন্ধের দাবিকে কেন্দ্র করে বচসা। আর তার জেরেই খুন হতে হল যুবককে। গত সোমবার রাতে গুলি করে খুন করা হয় ওই যুবককে। গুলিবিদ্ধ হয়েছেন আরও এক যুবক। এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন তিনি। অভিযোগের তির ঝাড়খণ্ডের এক ব্যক্তির দিকে। ঘটনা বীরভূমের। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। ঘটনাস্থলে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী।

মহম্মদবাজারের হাবড়া পাহাড়ি গ্রামের ঘটনা। গ্রামবাসী সূত্রে খবর, বহিরাগতের গুলিতে মৃত্যু হয়েছে স্থানীয় বাসিন্দা তথা কয়লা খাদানের ড্রিলিং ম্যান ধনা শেখের। মৃতের বয়স আনুমানিক ৪০। বহিরাগতের গুলিতে (SHOOT) জখম হয়েছেন ধানু হাঁসদা নামের এক স্থানীয়। গুলিবিদ্ধ হওয়ার পরে তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতা নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঝাড়খণ্ডের এক যুবক বেড়াতে এসেছিল এই গ্রামের এক আত্মীয়ের বাড়িতে। সোমবার রাতে হঠাৎ স্থানীয় একজনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় সে। এরপরে কয়লা খাদান বন্ধ করতে হবে বলে সামনে একটি কাগজ বাড়িয়ে দিয়ে সই করতে জোর দেয় বলে অভিযোগ। সেই সময় ওই জায়গায় উপস্থিত ছিলেন ধনা ও ধানু। বচসা বাধে দুই পক্ষের। অভিযোগ, এরপরে দু’টি গুলি চালায় ঝাড়খণ্ডের বাসিন্দা। এই কাণ্ডে নাম জড়িয়েছে কয়লা খাদান বিরোধী আন্দোলনের নেত্রী সাদি হাঁসদার। অভিযোগ, অভিযুক্ত যুবক তাঁর বাড়িতে আসতেন। যদিও অভিযোগ অস্বীকার করেছেন ওই নেত্রী। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

ইরান-ইজরায়েল সংঘাতে নতুন মোড়, নেতানিয়াহুকে কড়া বার্তা ট্রাম্পের

রাস্তার মধ্যে দাউদাউ করে জ্বলছে যাত্রীবাহী বাস, ভয়াবহ দুর্ঘটনায় পুড়ে মৃত ২১

ভুটানের পরে জোরালো ভূমিকম্প ফিলিপাইনে, জারি সুনামি সতর্কতা

ভূমিকম্পের জেরে ফিলিপাইন ও ইন্দোনেশিয়ায় সুনামি সতর্কতা

সংঘর্ষবিরতির পর প্রথম ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, বন্ধ একাধিক দেশের আকাশসীমা

মাসের শেষে পকেট খালি? জানুন টাকা জমানোর দুর্দান্ত টিপস

এই বছর শ্রাবণ মাসে কয়টি সোমবার পড়বে? ভগবান শিবকে জল নিবেদনের পদ্ধতি জানুন

আজকের রাশিফল: আর্থিক উন্নতি, কর্মক্ষেত্রে তর্কে জড়াবেন না, বড় বিপদে পড়বেন

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট