ডোমজুড়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু এক দুষ্কৃতীর

ডোমজুড়ের মাকড়দহ বাজারে গুলি চালানোর ঘটনায় মৃত্যু হল এক দুষ্কৃতীর। রবিবার সকালে স্কুটারে চড়ে বাজারে যাওয়ার পথে তাকে গুলি করে তিন জন দুষ্কৃতী।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাত সকালে গুলি চালানোর ঘটনা। হাওড়ার ডোমজুড়ের মাকড়দহ বাজারে গুলি চালানোর ঘটনায় মৃত্যু হল এক দুষ্কৃতীর। রবিবার সকালে স্কুটারে চড়ে বাজারে যাওয়ার পথে তাকে গুলি করে তিন জন দুষ্কৃতী। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গুলিবিদ্ধ হয়ে মৃত দুষ্কৃতীর নাম তাপস গলুই।  সে এলাকায় বিভিন্ন দুষ্কর্মের সঙ্গে যুক্ত ছিল বলে অভিযোগ। তার বিরুদ্ধে একাধিক খুন ও তোলাবাজের অভিযোগ রয়েছে। রবিবার সকাল ৮টা নাগাদ স্কুটারে চেপে বাজারে যাচ্ছিল তাপস গলুই। মাংস কেনার উদ্দেশ্যে বাজারে যাচ্ছিল সে। কিন্তু বাজারে যাওয়ার পথে আচমকা তিন দুষ্কৃতী খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি করে। ওই দুষ্কৃতীর মাথা ও বুকে গুলি লাগে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে সে। এর পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাপসকে গুলি করে দৌড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তিন দুষ্কৃতী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাসখানেক আগে জেল থেকে ছাড়া পায় তাপস গলুই ওরফে কাঠ তাপস নামের ওই দুষ্কৃতী। তার বিরুদ্ধে খুন ও তোলাবাজির একাধিক অভিযোগ ছিল বলে জানিয়েছে পুলিশ। কেন এবং কারা তাকে গুলি চালিয়ে খুন করল ইতিমধ্যে  তার তদন্তে নেমেছে ডোমজুড় থানার পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পুরনো আক্রোশ থেকে তাকে খুন করেছে দুষ্কৃতীরা। ঘটনাস্থল থেকে তাপসের স্কুটার বাজেয়াপ্ত করে নিয়ে গিয়েছে তদন্তকারীরা। ঘটনাস্থলের আশেপাশেই রয়েছে একাধিক বাড়ি ও কারখানা। ঘটনাক্রম বুঝতে সেগুলির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

টিআরপি-তে বড় রদবদল, ‘পরশুরাম’-এর মুখ পুড়িয়ে শীর্ষে ‘জোয়ার ভাঁটা’

‘তিনি সুন্দরী কিন্তু কখনও হাসেন না’, মহিলা সাংবাদিকদের উপর চড়াও হলেন ট্রাম্প

দীর্ঘদিনের স্বপ্নপূরণ! দন্ডি কেটে ‘নৈহাটির বড়মার’ কাছে বর্ধমানের বিজেপি কর্মী

টেকনিশিয়ান স্টুডিওতে ধুন্ধুমার কাণ্ড, কলাকুশলীদের উপর ডিম, ইটবৃষ্টি, কারণ কী?

আফগানিস্তানের বিপক্ষে কোহলির জায়গায় খেলবেন কে? দৌড়ে এগিয়ে দুই তারকা

‘বাপ-বেটা চোর’, সন্দীপন সাহার বাড়ির সামনে শ্লোগান স্থানীয়দের, সামিল বিজেপি কর্মীরাও

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

মদের নেশায় হাসপাতালে পুলিশ অফিসারকে চড়! ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

ভয়ে খাটের তলায় মাথাভাঙার তৃণমূল নেতা, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার

দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম! হাড় মজবুত রাখতে বানিয়ে নিন রাগি গন্ড পোরিজ

সমাজমাধ্যমে নিজের বায়ো থেকে তৃণমূলের পরিচয় সরিয়ে দিলেন দেবাশিস কুমার!