জগদ্দলে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি, ঘটনাস্থলে পুলিশ

জখম তৃণমূল নেতাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল নেতাকে লক্ষ্য করে চলল গুলি (Shoot Out)। রবিবার (Sunday) সকালে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas) জেলার জগদ্দলে (Jagaddal) এই ঘটনা ঘটেছে। জখম তৃণমূল নেতাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। ছুটির দিন সকালে এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গুলিবিদ্ধ তৃণমূল নেতার নাম অশোক সাউ। রবিবার সকালে তিনি বাজার করতে যাচ্ছিলেন। সেই সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। মোট তিন রাউণ্ড গুলি চলে। দুটি গুলি লক্ষ্যভ্রষ্ট হলেও একটি গুলি তাঁর দেহে লাগে। তৃণমূল নেতার পিঠে গুলি লেগেছে বলে জানা গিয়েছে। এই ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। তড়িঘড়ি অশোক সাউকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তাঁরা। সেখানে নিয়ে গেলে তাঁর চিকিৎসা শুরু করেন চিকিৎসক।

অন্যদিকে ঘটনার খবর পৌঁছয় জগদ্দল থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পুলিশ আধিকারিকরা। ঘটনাস্থলে পৌঁছন বারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়াও। তিনি স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলেন। পাশাপাশি পুলিশ আধিকারিকদের সঙ্গেও কথা বলেন পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া। জখম তৃণমূল নেতা অশোক সাউ জানান, বেশকিছু দিন ধরে তাঁকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছিল। তার মাঝে রবিবার ছুটির দিনে বাজার করতে যাওয়ার সময় এমন ঘটনা ঘটে গেল। কাঁকিনাড়া বাজারের কাছে গুলি চলার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বাজারে। কে বা কারা গুলি চালালো তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। দুষ্কৃতিদের খোঁজে তৎপরতা শুরু করেছে পুলিশ।

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

তোলাবাজি, হুমকি, ব্ল্যাকমেলের অভিযোগে উত্তরপাড়ায় গ্রেফতার ইউটিউবার

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

ওড়িশার মুখ্যমন্ত্রীর আপত্তিতে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ বাদ দিলেন শুভেন্দু

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু

নাবালিকাকে ধর্ষণ-হত্যার প্রতিবাদে ধর্ষকদের বাড়িতে আগুন, পুড়ে মৃত্যু তিন পড়শির

টানা ১৯ বার সবচেয়ে শান্তিপূর্ণ দেশের তকমা পেল আইসল্যান্ড, ভারত-পাকিস্তান কত নম্বরে?