দিনেদুপুরে রাস্তার মাঝে গুলিবিদ্ধ পাথর ব্যবসায়ী, চাঞ্চল্য রামপুরহাটে

Share:

নিজস্ব প্রতিনিধি, রামপুরহাট: ভরদুপুরে রাস্তায় গুলি চালাল দুষ্কৃতীরা। গুরুত্বর ভাবে আহত হয়েছে সুদীপ বাস্কি (২৮)। জানা গিয়েছে, নিজের ব্যবসার টাকা আদায় করতে যাচ্ছিলেন সুদীপ। ঠিক সেই সময়টেই হঠাৎ পিছন দিক থেকে ঘিরে ধরে কয়েকজন। তার পরই আচমকা গুলি করা হয় তাঁকে। স্থানিয়রা তড়িঘড়ি তাঁকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন। তবে শেষ রক্ষা আর হয়নি। কয়েক মুহূর্তের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়ে সুদীপ। কিন্তু কেন খুন করা হয়েছে তা এখনও জানা যায়নি। পুলিশ এখনও পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মৃত ব্যক্তি ব্যবসার টাকা আদায় করতে রবিবার সকাল বেলা নিজের বাড়ি থেকে বের হন। ঠিক এগারোটা বেজে ত্রিশ মিনিট নাগাদ শালবদরার নিরিশায় পৌঁছান সুদীপ বলেই খবর। ওই সময় তিনি একটি বাজারের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ ৫ টি বাইক এসে তাঁকে ঘিরে ধরে। তাতে ৭ থেকে ৮জন ছিল মনে জানা গিয়েছে। কিছু জিজ্ঞাসা করার আগেই সুদীপকে ওই দুষ্কৃতীরা সরাসরি গুলি করে পালিয়ে যায়। তখনই রাস্তায় পড়ে যায় ওই ব্যবসায়ী।

তখনই ওই গুলি করার শব্দে আসে পাশে থেকে মানুষ ছুটে আসে। দ্রুত ঘটনাটি জানানো হয় স্থানীয় পুলিশকে। তড়িঘড়ি ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। তার পর তাঁকে রামপুরহাট মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক পরীক্ষা করেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

প্রথমে মনে করা হয়েছিল, পুরনো কোনও শত্রুতার জেরেই এই ঘটনাটি হয়। তবে পরে সুদীপের এক বন্ধু সূত্রে খবর পাওয়া যায়, ব্যক্তিগত শত্রুতা নয়, ব্যবসায়িক কোনও কারণে তাঁকে খুন করেছে ওই দুষ্কৃতীরা।

বিশ্বকাপের মাঝেই খারাপ খবর, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ

জোর ধাক্কা মমতার, ঋতব্রতই বিরোধী দলনেতা, জানিয়ে দিল হাইকোর্ট

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে গভীর খাদে গাড়ি উল্টে মৃত ৭

একই সারিতে দুই শিবির, বাজেট অধিবেশনে ঋতব্রতর পাশেই শোভনদেব!

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

আন্তঃরাজ্য শিশুপাচার চক্রের পর্দাফাঁস করল দিল্লি পুলিশ, গ্রেফতার ১২

গরম থেকে শীঘ্রই রেহাই, কবে স্বস্তির বৃষ্টি? দিনক্ষণ জানাল হাওয়া অফিস

ব্রাজিলের হয়ে খেলবেন মেসি? প্রেসিডেন্ট লুলার মন্তব্যে তোলপাড়

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

বাজারে লঞ্চ হল ৯টি JBL স্পিকার সহ Lenovo Tab Plus Gen 2 ট্যাবলেট

এক রিচার্জেই চলবে ৪টি সিম! ৭৫ জিবি ডেটা সহ নতুন ধামাকা প্ল্যান Jio-র