Breaking তৃণমূলের সভায় শ্রাবন্তী! দাবি যোগদানের

নজরে টলি অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, যিনি একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছিলেন। সোমবার তাঁকে দেখা গেল তৃণমূলের সভায়। দাবি উঠল তিনি নাকি যোগ দিয়েছেন রাজ্যের শাসক দলে। যদিও এই বিষয়ে অভিনেত্রী নিজে স্পষ্ট ভাবে কিছু জানাননি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপির সঙ্গ ছেড়েছিলেন আগেই। সোমবার তাঁকে দেখা গেল তৃণমূলের সভায়। দাবি উঠল তিনি নাকি যোগ দিয়েছেন রাজ্যের শাসক দলে। নজরে টলি অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, যিনি একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছিলেন। কার্যত দাবি যদি সত্যি হয় তাহলে শ্রাবন্তীর এই ইউটার্ন কার্যত তাঁর রাজনীতির কেরিয়ারে একটা টার্নিং পয়েন্ট হতে চলেছে। এদিন দক্ষিণ ২৪ পরগনা জেলার গোসাবাতে তৃণমূলের এক সভায় যোগ দেন তিনি। সেই সভা থেকেই দাবি করা হয় শ্রাবন্ত্রী তৃণমূলে যোগ দিয়েছেন। যদিও এই বিষয়ে অভিনেত্রী নিজে স্পষ্ট ভাবে কিছু জানাননি।

একুশের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপিতে যোগ দিয়েছিলেন শ্রাবন্তী। গেরুয়া শিবির থেকে তাঁকে বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থীও করা হয়েছিল। কিন্তু সেই নির্বাচনী অভিজ্ঞতা খুব একটা সুখের ছিল না। কেননা টলি তারকাদের বিজেপির প্রার্থী হওয়া নিয়ে সবার প্রথমে অভিনেত্রী শ্রীলেখা মিত্র দাবি করেছিলেন যে, যে সব টলি তারকারা বিজেপিতে যোগ দিয়ে প্রার্থী হয়েছেন তাঁরা নাকি বিজেপির থেকে ৭ কোটি টাকা করে নিয়েছিলেন। সেই দাবির জেরে রাজ্য রাজনীতিতে রীতিমত শোরগোল পড়ে গিয়েছিল। সেই দাবি অবশ্য কোনও তারকাই সত্যি বলে মেনে নেননি। শ্রাবন্তীও সেই সময় এই বিষয়ে মুখ খোলেননি। পরে নির্বাচনের প্রচার চলাকালীন সময়েই তাঁকে দেখা গিয়েছিল আরও বেশ কিছু তারকার সঙ্গে তৃণমূল নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের সঙ্গে একটি অনুষ্ঠানে। তা নিয়ে আবার শ্রাবন্তীদের মতো তারকাদের ‘নগরনটী’ বলে কটাক্ষ হেনেছিলেন বিজেপি নেতা তথাগত রায়।

নির্বাচনে শ্রাবন্তীকে প্রার্থী করা হয়েছিল রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। সেই নির্বাচনে কিন্তু পরাস্ত হন শ্রাবন্তী। তিনি পেয়েছিলেন ৬৩ হাজার ৮৯৪টি ভোট। সেই জায়গায় পার্থবাবু পেয়েছিলেন ১ লক্ষের বেশি ভোট। শ্রাবন্তী ৫০ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে পরাস্ত হন। ভোট মিটতেই কিন্তু এই অভিনেত্রী ও বিজেপির মধ্যে দূরত্ব তৈরি হয়। সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়াতে জানিয়েছিলেন তিনি বিজেপি ত্যাগ করছেন। কার্যত সেই সময় থেকেই গুঞ্জন শুরু হয় এই অভিনেত্রীর তৃণমূলে যোগদান নিয়ে। সোমবার তৃণমূল বিধায়ক শওকত মোল্লার এক জনসভায় তিনি যোগ দিতেই সেখান থেকেই দাবি করা হয় যে শ্রাবন্তী তৃণমূলে যোগ দিয়েছেন। যদিও শ্রাবন্তী নিজে এই বিষয়টি নিয়ে কিছু বলেননি। তবে জানিয়েছেন, দলের সভায় ডাক পেলেই তিনি আসবেন। মানুষের পাশে দাঁড়াবেন।

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের