নাবালককে ধাক্কা দিল সিদ্দিকুল্লা চৌধুরীর কনভয়, উত্তপ্ত বেলডাঙা

Share:

নিজস্ব প্রতিনিধি: মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর কনভয়কে কেন্দ্র করে শনিবার বেলডাঙায় উত্তেজনাকার পরিস্থিতি। রেজিনগর থানার অন্তর্গত কাশীপুর গ্রামে একটি জনসভায় যোগ দিতে গিয়ে মন্ত্রীর কনভয়ের একটি গাড়ির ধাক্কায় দুর্ঘটনার কবলে পড়ে মাত্র ৭ বছরের এক নাবালক। সংঘর্ষের জেরে শিশুটি গুরুতর আহত হয়। প্রথমে তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তবে শারীরিক অবস্থার অবনতি ঘটায় পরে তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। মুহূর্তের মধ্যে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দুর্ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। স্থানীয়দের দাবি, কনভয়ের গাড়িগুলি গতি অত্যন্ত বেশি ছিল, যার ফলেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৮ বলে ৫০ রান বৈভবের, ভাঙলেন শচিনের রেকর্ড

‘হাসিনার সঙ্গে ফোনে কথা হয়নি, হেয় করতেই অসত্য প্রচার’, মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রপতি

মহানায়কের মৃত্যুবার্ষিকীতে বিশেষ উদ্যোগ, কেওড়াতলায় উন্মোচিত হবে উত্তম কুমারের আবক্ষমূর্তি

প্রথম টি টোয়েন্টি ম্যাচে জিম্বাবোয়েকে ১২৫ রানে বেঁধে রাখলেন ময়াঙ্ক-প্রিন্সরা

আন্দোলন ভাঙতে সক্রিয়! সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলির ‘ভূমিকায়’ ক্ষুব্ধ আন্দোলনকারীরা

‘প্রমাণ মেলেনি’, নিট প্রশ্নপত্র ফাঁসের ‘কিংপিন’কে ক্লিনচিট দিল সিবিআই

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের

‘আন্দোলনের সমর্থনে পোস্ট করা ভিডিও সরান’, পড়ুয়াদের হুঁশিয়ারি আইআইটি মাদ্রাজের ডিনের