সিউড়ির জীবিত ৩৭২ জন সংখ্যালঘু ভোটারকে মৃত বানিয়ে দিল নির্বাচন কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি,সিউড়ি: জীবিত মানুষদের ভোটার কার্ড মৃত ঘোষণা খবর পাওয়ায় আতঙ্কিত পরি বিধানসভার ৩৭২ জন বাসিন্দারা। প্রসঙ্গত, বীরভূম জেলা প্রশাসন ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে কাউন্সিলর এর মাধ্যমে সিউড়ি বিধানসভা(Siuri Assembly) সহ গ্রাম পঞ্চায়েতের উত্তরের মাধ্যমে একটি তালিকা তৈরি করা হয়।তালিকায় বীরভূম জেলার রাজনগর ভবানীপুর সাহাপুর শহর সিউড়ির ১২ নম্বর ও ১৫ নম্বর ও ৪ নম্বর ওয়ার্ডের মোট ৩৭২ জন ভোটারের নাম বাতিল হয়ে যায়। এইরকমই সরকারি নথি আসার পরই চমকে ওঠেন সেই সকল জীবিত থাকা ভোটাররা। জীবিত থাকতেও মৃত ঘোষণা করে দেওয়া হয়েছে । এমনটাই অভিযোগ। প্রসঙ্গত ,ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল বহু মৃত ভোটার ব্যক্তির এখনো পর্যন্ত ভোটার কার্ড চালু আছে।

সেই অভিযোগের ভিত্তির পরই এমনই একটি নামের সংশোধিত তালিকা প্রকাশ করা হয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে। সেই তালিকা যায় তৃণমূল কার্যালয়ের নির্বাচন বিধি সূচি দেখার কর্মীর কাছে ।যখন তার কাছে এই লিস্টটা পৌঁছায় তখন দেখা যায় সিউড়ি বিধানসভা এলাকার একাধিক জীবন্ত মানুষকে মৃত ঘোষণা করে দেওয়া হয়েছে । বিশেষ করে সংখ্যালঘু এলাকার মানুষদের এরকম ভোটার কার্ড বন্ধ হয়ে যাওয়ার ঘটনা ঘটায় কিছু উপায় না পেয়ে সিউড়ি বিধানসভার বিধায়ক এর কাছে তারা হাজির হন। এরপরই তড়িঘড়ি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায় চৌধুরী। তাদের অভিযোগ শোনার পরই সরাসরি বীরভূম জেলাশাসক বিধান রায়কে একটি লিখিত অভিযোগও করেন বিধায়ক বিকাশ রায় চৌধুরী(MLA Bikash Roy Chowdhury) এবং যত দ্রুত এর সমাধান যাতে হয় তার দাবি জানিয়েছেন জেলা শাসকের কাছে। অপরদিকে সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায় চৌধুরী জানান, বিজেপি চক্রান্ত করে বিশেষ করে এই সংখ্যালঘু মানুষদের উপর একের পর এক অনাচারের চেষ্টা চলছে। তাদেরকে বাংলাদেশ(Bangladesh) পাঠিয়ে দেওয়ার চক্রান্ত চলছে। জীবন্ত মানুষকে মৃত ঘোষণা করে দেওয়া হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।

যদিও ৫০ থেকে ৭০,৮০ ব্যক্তিদের আধার কার্ড ও ভোটার কার্ড সহ সরাসরি হাজির হলেও তাদের বর্তমানে ভোটার কার্ডে মৃত বলে ঘোষণা করা হয়েছে। সেই সকল ৩৭২ জন ভোটার এখন দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। তবে এই বিষয়ে বীরভূম সাংগঠনিক বিজেপির(BJP) জেলা সভাপতি ধ্রুব সাহা জানান, তিনি যা অভিযোগ করছেন সেই অভিযোগের সত্যতা যাচাই করতে ইলেকশন কমিশনের সাইটে গিয়ে যাচাই করে নিতে পারেন। কতটা সত্যি কথাটা মিথ্যা ।তবে ইতিমধ্যে বহু মৃত ব্যক্তির ভুয়ো ভোটার কার্ড সচল করে রেখেছে। তাই আমরা দাবি রাখবো এই সকল ভুয়ো ভোটার চিহ্নিত করে সঠিক ভোটারের চিহ্নিতকরণ করতে হবে।

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের