দার্জিলিং চিড়িয়াখানায় নতুন অতিথি, জন্মালো দুই তুষারচিতা সহ  চার লালপান্ডা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পর্যটকদের জন্য  সুখবর দিল দার্জিলিংয়ের পদ্মজা নাইডু চিড়িয়াখানা । জন্ম নিল চারটি লাল পান্ডা ও দু’টি স্নো লেপার্ড অর্থাৎ  তুষারচিতা । বর্তমানে জন্ম নেওয়া ছয় ছয়টি শাবকই সুস্থ ও সবল রয়েছে বলে চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে। তাদেরকে রাখা রয়েছে চিড়িয়াখানা থেকে কিছুটা দূরে তোবগেদাড়ায় জাল দিয়ে ঘেরা প্রাকৃতিক পরিবেশে ।

কিছু দিন আগে স্নো লেপার্ড বা তুষার চিতা প্রজননে দেশের মধ্যে সেরার তকমা পেয়েছে দার্জিলিং চিড়িয়াখানা। পাশাপাশি   গত ৩০ বছর ধরে সাফল্যের সঙ্গে রেড পান্ডা এবং তুষার চিতার ক্যাপটিভ ব্রিডিং প্রক্রিয়া চলছে চিড়িয়াখানায়। বর্তমানে  তুষার চিতার সংখ্যা ১১ । আর লাল পান্ডার সংখ্যা ১৯।

দার্জিলিং চিড়িয়াখানার ডিরেক্টর বাসবরাজ হোলেইয়াচি জানিয়েছেন, ‘ আমরা খুবই খুশী। আমাদের ক্যাপটিভ ব্রিডিংয়ে সফল ভাবে আরও চারটি রেড পান্ডা এবং দুটি তুষার চিতা শাবক জন্ম নিয়েছে। প্রত্যেকে সুস্থ রয়েছে।  তাদেরকে এখন মায়ের সঙ্গে রাখা হয়েছে। ‘ বলা বাহুল্য, ২০২৩ সালে একসঙ্গে  ৬টি লাল পান্ডার জন্ম হয়েছিল। ওই   সময়ের সবগুলিই শাবকই সুস্থ রয়েছে। যা এই ব্রিডিং প্রক্রিয়ার ইতিহাসে প্রথম বলেই মনে করা হয়। এই আবহে পুজোর আগে ফের দার্জিলিং  চিড়িয়াখানায় জন্ম নিল ছয় শাবক।

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৪

পুজোর সময়ে দিল্লি থাকছেন? ঘুরে আসুন রাজধানীর ৮টি বিখ্যাত মণ্ডপ

গভীর রাতে গুজরাতের ওষুধের কারখানায় রিঅ্যাক্টর ফেটে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫ শ্রমিক

সপ্তমীর সকালে ঝাড়গ্রামে ভয়াবহ দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় গুঁড়িয়ে গেল একাধিক বাড়ি, মৃত ১

পার্লার ছাড়াই ত্বকের ডিটক্স! বাড়িতেই বানান এই ৩টি চারকোল মাস্ক

রাশিয়ার তেলের উপর থেকে শুল্ক প্রত্যাহার ট্রাম্পের, লাভবান হবে ভারত?

মহাসপ্তমীতে ঠাকুর দেখতে বেরোলে সঙ্গে রাখুন ছাতা! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

পুজোয় রেস্তরাঁয় খেতে যাওয়ার আগে সাবধান! কলকাতার একাধিক জায়গায় হানা খাদ্য সুরক্ষা দফতরের

ট্রাম্পকে ‘স্বামী’ ডাকতেই চাকরি গেল? ৫ দিনেই পদ হারালেন মার্কিন প্রেস সচিবের কেটি

আর্থিক দুর্নীতির মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও এক দিনের দল ঘোষিত, জায়গা পেলেন না শামি

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪