সপ্তমীর সকালে ঝাড়গ্রামে ভয়াবহ দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় গুঁড়িয়ে গেল একাধিক বাড়ি, মৃত ১

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর আনন্দের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনা ঝাড়গ্রামে। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একের পর এক বাড়িতে ধাক্কা মারে একটি মারল একটি বেপোরোয়া ডাম্পার। ডাম্পারের প্রবল ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি বাড়ি। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ডাম্পার মালিকের। ঘটনাকে কেন্দ্র করে দুর্গাপুজোর মরসুমে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের বেলিয়াবেড়া থানার অন্তর্গত কানপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতিতে ছুটে আসা একটি ডাম্পার রাস্তার পাশের বাড়িগুলিতে ধাক্কা মারে। পরপর কয়েকটি বাড়িতে ধাক্কা লাগায় ভেঙে পড়ে বাড়ির একাধিক অংশ। কোনওটি মাটির বাড়ি, আবার কোনওটি পাকা বাড়ি। ডাম্পারের ধাক্কায় বাড়িগুলির বেশ কিছুটা অংশ কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়। বিকট শব্দ শুনে ঘর থেকে বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যে দুর্ঘটনাস্থলে ভিড় জমে যায়। খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছয় বেলিয়াবেড়া থানার পুলিশ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, এই দুর্ঘটনায় ডাম্পার মালিকের মৃত্যু হয়েছে। তবে কীভাবে তার মৃত্যু হল, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি।

আরও পড়ুন: দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৪

কী কারণে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। ডাম্পারটির যান্ত্রিক কোনও সমস্যা হয়েছিল, নাকি চালকের অসাবধানতার জেরে এই বিপত্তি, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। উৎসবের মরসুমে এমন ঘটনায় কানপুর এলাকায় শোক ও উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। ডাম্পারের ধাক্কায় ক্ষতিগ্রস্ত বাড়িগুলির বাসিন্দারাও আতঙ্কিত।

জন্মেছে কন্যাসন্তান, ভবিষ্যদ্বাণী ভুল হতেই অশীতিপর পুরহিতকে গুলি করে খুন বাবা-ছেলের

মেয়ের সংস্থার সঙ্গে কোটি টাকার লেনদেন, এবার ED-র তলব পিনারাই বিজয়নকে

ট্র্যাকশন কন্ট্রোল প্রযুক্তি সহ বাজারে এল TVS125, দাম শুনলে অবিশ্বাস্য মনে হবে

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৮

পুজোর সময়ে দিল্লি থাকছেন? ঘুরে আসুন রাজধানীর ৮টি বিখ্যাত মণ্ডপ

গভীর রাতে গুজরাতের ওষুধের কারখানায় রিঅ্যাক্টর ফেটে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫ শ্রমিক

পার্লার ছাড়াই ত্বকের ডিটক্স! বাড়িতেই বানান এই ৩টি চারকোল মাস্ক

রাশিয়ার তেলের উপর থেকে শুল্ক প্রত্যাহার ট্রাম্পের, লাভবান হবে ভারত?

মহাসপ্তমীতে ঠাকুর দেখতে বেরোলে সঙ্গে রাখুন ছাতা! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

ট্রাম্পকে ‘স্বামী’ ডাকতেই চাকরি গেল? ৫ দিনেই পদ হারালেন মার্কিন প্রেস সচিবের কেটি

আর্থিক দুর্নীতির মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট

সপ্তমীর সকালে ঝাড়গ্রামে ভয়াবহ দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় গুঁড়িয়ে গেল একাধিক বাড়ি, মৃত ১

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট