দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৮

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজস্থানের খাটু শ্যাম মন্দিরে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা। দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে রাজস্থানের কোটায় পুণ্যার্থীবোঝাই একটি বাস উল্টে মৃত্যু হয়েছে অন্তত আট জনের। বাসটিতে ছিলেন ২১ জন যাত্রী। তাঁদের মধ্যে বৃদ্ধ-বৃদ্ধা এবং শিশুরাও ছিল।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মধ্যপ্রদেশের ভোপাল থেকে রাজস্থানের খাটু শ্যাম মন্দিরের উদ্দেশে রওনা দিয়েছিল বাসটি। পথে কোটার কাছে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশের একটি খাদে পড়ে যায়। তাতেই ঘটে বিপত্তি। তবে ঠিক কী কারণে চালক নিয়ন্ত্রণ হারালেন, তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। ঘটনার পরেই আহতদের উদ্ধার করে কোটার এমবিএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের চিকিৎসা চলছে। কোটার জেলাশাসক পীযূষ সামারিয়া আট জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। আহতদের শারীরিক অবস্থার খোঁজ নিতে তিনি এক পদস্থ পুলিশ আধিকারিককে সঙ্গে নিয়ে হাসপাতালে যান। সেখানে চিকিৎসাধীনদের সঙ্গে কথা বলে তাঁদের অবস্থার বিষয়ে খোঁজখবর নেন।

আরও পড়ুনঃ গভীর রাতে গুজরাতের ওষুধের কারখানায় রিঅ্যাক্টর ফেটে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫ শ্রমিক

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমেছে। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, তা জানতে তদন্তকারীরা প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছেন। মৃতদের পরিচয় এবং আহতদের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে আরও বিস্তারিত তথ্যের অপেক্ষায় রয়েছে প্রশাসন।

জন্মেছে কন্যাসন্তান, ভবিষ্যদ্বাণী ভুল হতেই অশীতিপর পুরহিতকে গুলি করে খুন বাবা-ছেলের

মেয়ের সংস্থার সঙ্গে কোটি টাকার লেনদেন, এবার ED-র তলব পিনারাই বিজয়নকে

ট্র্যাকশন কন্ট্রোল প্রযুক্তি সহ বাজারে এল TVS125, দাম শুনলে অবিশ্বাস্য মনে হবে

পুজোর সময়ে দিল্লি থাকছেন? ঘুরে আসুন রাজধানীর ৮টি বিখ্যাত মণ্ডপ

গভীর রাতে গুজরাতের ওষুধের কারখানায় রিঅ্যাক্টর ফেটে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫ শ্রমিক

সপ্তমীর সকালে ঝাড়গ্রামে ভয়াবহ দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় গুঁড়িয়ে গেল একাধিক বাড়ি, মৃত ১

পার্লার ছাড়াই ত্বকের ডিটক্স! বাড়িতেই বানান এই ৩টি চারকোল মাস্ক

রাশিয়ার তেলের উপর থেকে শুল্ক প্রত্যাহার ট্রাম্পের, লাভবান হবে ভারত?

মহাসপ্তমীতে ঠাকুর দেখতে বেরোলে সঙ্গে রাখুন ছাতা! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

ট্রাম্পকে ‘স্বামী’ ডাকতেই চাকরি গেল? ৫ দিনেই পদ হারালেন মার্কিন প্রেস সচিবের কেটি

আর্থিক দুর্নীতির মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৮

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট