ষষ্ঠীর রাতে ওষুধ তৈরির কারখানায় রিঅ্যাক্টর ফেটে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫ শ্রমিক

গভীর রাতে ভয়ঙ্কর বিস্ফোরণ গুজরাতের ভরুচ জেলার একটি নামি ফার্মা সংস্থায়! মর্মান্তিক দুর্ঘটনায় ৫ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন ৬ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: গভীর রাতে ভয়ঙ্কর বিস্ফোরণ গুজরাতের ভরুচ জেলার একটি নামি রাসায়নিক কারখানায়! মর্মান্তিক দুর্ঘটনায় ৫ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন ৬ জন। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন পুলিশ। আহতরা এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে। স্থানীয় সূত্রের খবর, ভরুচের ওয়াগরা জিআইডিসি এলাকার একটি কেমিক্যাল প্ল্যান্টে হাইড্রোজিনেশন প্রক্রিয়া চলাকালীন হঠাৎ করেই ১৫ কিলোলিটারের রিঅ্যাক্টর ফেটে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। যার শব্দ শোনা যায় ১৫ কিলোমিটার দূর থেকে।

জানা গিয়েছে, মাত্র একবছর আগে সংস্থাটি প্রতিষ্ঠিত হয়েছিল। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, গোটা এলাকা কেঁপে উঠেছিল। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে চারিদিকে। কারখানার একটি বড় অংশে আগুন লেগেছে বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পুলিশ এবং দমকল বাহিনী। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু করে।  ঘটনায় ৫ শ্রমিকের মৃত্যু হয়েছে। বিস্ফোরণের সময় এমডিসি (মিথিলিন ডাইক্লোরাইড) গ্যাসের নিঃসরণের ফলে কারখানার গোটা চত্বরে কালো ধোঁয় ছড়িয়ে পড়ে। যারা দুর্ঘটনার সময় কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে। তাতেই অসুস্থ হয়ে গিয়েছেন কর্মরত শ্রমিকরা। বিস্ফোরণের শব্দ শুনেই এলাকার মানুষজন ঘটনাস্থলে ছুটে আসেন।

গ্যাস লিকের কারণে তাঁদেরও চোখে তীব্র জ্বালাপোড়া শুরু হয়েছে। দমকল বাহিনীর অনেকক্ষণের প্রচেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। আহতদের দ্রুত উদ্ধার করে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মৃত্যুর সঙ্গে লড়ছেন তাঁরা। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সের একটানা সাইরেনের শব্দে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছিল। এই মুহূর্তে প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার জন্যে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিক অনুমান, কারখানার ভিতরে কোনও রাসায়নিক বিক্রিয়া বা রিঅ্যাক্টর সংক্রান্ত ত্রুটির কারণে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। তবে এখন বিষয়টি্র তদন্ত করছে পুলিশ। মৃতদের মধ্যে চারজনকে শনাক্ত করা গিয়েছে। তাঁদের নাম জয়দীপ প্যাটেল (২৭), অনিকেতকুমার হরিকিশোর (২৪), অর্জুন রামসিংহ (২০) গৌতম তালাভিয়, বৃন্দ তালাভিয়া। একজনের পরিচয় জানা যায়নি। ঘটনাস্থলে গিয়েছেন ভারুচ মহকুমা ম্যাজিস্ট্রেট মনীষা মানানি জানিয়েছেন, হাইড্রোজিনেশন প্রক্রিয়া চলাকালীন এই বিস্ফোরণ ঘটেছে। ঘটনার তদন্তের পর সিদ্ধান্ত নেওয়া হবে।

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

প্রাইমারি শিক্ষক নিয়োগে ওবিসি কাঁটা! হাইকোর্টের দ্বারস্থ চাকরিপ্রার্থীরা

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি