দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কেউ কুমড়োয় আঁকলেন মোদিকে, কারও শরীরজুড়ে ‘জয় শ্রী রাম’, প্রধানমন্ত্রীর সভায় বিচিত্র ছবি

নিজস্ব প্রতিনিধি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভাকে কেন্দ্র করে দেখা গেল এক যুবকের অভিনব উদ্যোগ। সারা গায়ে মোদির প্রতিকৃতি এঁকে সভাতে উপস্থিত হলেন নদিয়ার চাকদহের বাসিন্দা অরিন্দম সিংহ রায়। ২০১৯ সাল থেকেই তিনি শরীরকে ক্যানভাস বানিয়ে প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদির সমর্থনে প্রচারে অংশ নেন। এ বছরও তার ব্যতিক্রম ঘটেনি।

গোটা শরীর জুড়ে রঙের প্রলেপ দিয়ে তিনি লিখেছেন “ভারতমাতা কি জয়” এবং “জয় শ্রী রাম”। শরীরের সামনের অংশে তুলির টানে ফুটে উঠেছে মোদির প্রতিচ্ছবি,  কপালে তিলক আঁকা। যদিও এই ছবি তিনি নিজে আঁকেননি বলে জানান। তাঁর পরিচিত এক দাদা এই শিল্পকর্মটি তৈরি করে দিয়েছেন। শুধু সামনে নয়, পিঠের দিকেও আঁকা রয়েছে প্রধানমন্ত্রীর ছবি। যা তাঁকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

অরিন্দম বাবুর বিশেষত্ব হল, তিনি শুধুমাত্র মোদির সভাতেই এই সাজে উপস্থিত হন। ফলে সভা শুরুর আগেই তাঁকে ঘিরে তৈরি হয় কৌতূহল এবং উচ্ছ্বাস। সাধারণ মানুষ তাঁর সঙ্গে ছবি তুলতে ভিড় জমায়। অনেকেই তাঁর এই অভিনব প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন। অরিন্দম সিংহ রায়ের এই অভিনব প্রচার একদিকে যেমন নিজের পছন্দের নেতার প্রতি ভালোবাসার বার্তা দেয়, তেমনই জনমানসে তৈরি করে আলাদা কৌতূহল। আসন্ন সভাকে ঘিরে তাই মোদিকে দেখার পাশাপাশি অরিন্দমকেও দেখার আগ্রহ কম ছিল না স্থানীয় মানুষের মধ্যে।

পাশাপাশি, নদিয়ার কৃষ্ণনগরে প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে দেখা গেল আরও এক অদ্ভুদ ছবি। কৃষ্ণনগর দিগনগর থেকে আসা এক যুবক চাকু দিয়ে কুমড়ো কেটে তার মধ্যেই তৈরি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদির মুখাবয়ব। মাত্র দুই ঘণ্টার পরিশ্রমে তৈরি এই শিল্পকর্ম ইতিমধ্যেই উপস্থিত মানুষের নজর কেড়েছে।

যুবক জানান, তিনি পেশায় একজন রাঁধুনি এবং বর্তমানে বেঙ্গালুরুতে একটি হোটেলে কাজ করেন। ভোট দেওয়ার উদ্দেশ্যে নিজের বাড়িতে ফিরে এসে তিনি এই অভিনব শিল্পকর্ম তৈরি করেন। তার কথায়,  ‘পুরোপুরি নিখুঁত হয়েছে কিনা জানি না, তবে চেষ্টা করেছি মোদিজিকে ফুটিয়ে তুলতে।‘ স্থানীয় মানুষজনের মধ্যে এই উদ্যোগ নিয়ে যথেষ্ট কৌতূহল ও প্রশংসা দেখা যায়।

Published by:

Share Link:

More Releted News:

নাতি-নাতনিদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বাঘমুন্ডির বিদায়ী বিধায়ক নেপাল মাহাত

নন্দীগ্রামে শেষবেলায় আক্রান্ত তৃণমূল,পিটুনি খেলেন পবিত্র’র বুথ এজেন্ট

‘‌কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ছাপ্পা দেওয়ার প্ল্যান করা হয়েছে’‌, মোদিকে তোপ মমতার

ইভিএমে পদ্ম প্রতীকে কালির অভিযোগ, দ্রুত ব্যবস্থা সিআরপিএফের

শিলিগুড়িতে ভোটের দিন মুড়ি দিয়ে মধ্যাহ্ন ভোজন সারলেন গৌতম দেব

বিজেপি কর্মীর মাথায় ভেঙে পড়ল গাছের ডাল, সাহায্যের হাত বাড়িয়ে দিল তৃণমূল কর্মী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ